1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ৩০ মে ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈদ পুনর্মিলনীতে মিলনমেলা, বৃক্ষরোপণ ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলো গোল্ডেন ব্যাচ-১৯৯৭ পরশুরাম পাইলট হাই স্কুলের ৮২ বছর পর সাবেক-বর্তমান শিক্ষার্থীদের এই প্রথম মিলনমেলা মাদক ব্যবসার প্রতিবাদে তাণ্ডব! চৌদ্দগ্রামে বাড়িঘরে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ পরশুরামে পানির চেয়েও কম দামে বিক্রি হচ্ছে কোরবানির চামড়া মুসলিম বিবাহিত পরিবারে বাসায় পরোকিয়া করতে গিয়ে আটক হওয়া রিমি’র মাদক ও হ্যানিট্যাপসহ বিভিন্ন অপকর্মের তথ্য নিয়ে বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যকে অনুসরণ করে ‎পরশুরামে ২০ মুসল্লির ঈদুল আযহার জামাত ঈদুল আজহায় ঐক্য ও সম্প্রীতির বার্তা দিলেন আমান উদ্দীন কায়সার সাব্বির এই ঈদে কুরবানী হোক মনের পশুত্বের-ধলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর নবীর বার্তা ফেনী ইউনিভার্সিটিতে পুরকৌশল বিভাগের থিসিস ডিফেন্স সম্পন্ন ফেনী ইউনিভার্সিটি সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

ঈদ পুনর্মিলনীতে মিলনমেলা, বৃক্ষরোপণ ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলো গোল্ডেন ব্যাচ-১৯৯৭

নিজস্ব প্রতিবেদক,ফেনী
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

বন্ধুত্ব, স্মৃতিচারণ, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার এক অনন্য মিলনমেলায় পরিণত হয় বাতশিরি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজন।

শুক্রবার (২৯ মে) বিকেল ৩টায় ফেনীর দাগনভূঁঞা উপজেলার বাতশিরি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গোল্ডেন ব্যাচ-১৯৯৭ এর উদ্যোগে অনুষ্ঠিত হয় ঈদ পুনর্মিলনী, বৃক্ষরোপণ ও সম্মাননা অনুষ্ঠান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতুর্জা আলী ভূঁঞা ও সঞ্চালনায় ছিলেন প্রণব চন্দ্র মজুমদার। অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থেকে আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাতশিরি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাসির উদ্দিন, প্রধান শিক্ষক আবদুল আওয়াল স্বপন, সিনিয়র শিক্ষক মোহাম্মদ উল্ল্যাহসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ও প্রবাসে অবস্থানরত সফল প্রাক্তন শিক্ষার্থীরা।

বিশেষ অতিথিরা বক্তব্যে বলেন, শুধু পুনর্মিলনী নয়—সামাজিক দায়বদ্ধতা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে গোল্ডেন ব্যাচ-১৯৯৭ একটি অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিদ্যালয় প্রাঙ্গণে ২০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ। পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের বার্তা পৌঁছে দিতে এই উদ্যোগকে উপস্থিত সবাই সাধুবাদ জানান।

এছাড়াও “গোল্ডেন ব্যাচ-১৯৯৭ ব্লাড ডোনার গ্রুপ” এর আনুষ্ঠানিক পরিচিতি প্রদান করা হয়। মানবিক উদ্যোগের অংশ হিসেবে এক অসুস্থ রোগীকে নগদ ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কাজী শেখ ফরিদ, জাকের হোসেন খোকন, জামশেদ খান রিয়াজ, আশরাফ হোসেন ভূঁঞা, সাদ্দাম হোসেন, ডা. মিজানুর রহমান, কাজী রিপন, আনোয়ারুল ইসলাম শিপন, আশরাফুল ইসলাম সজীব, রাকিবুল ইসলাম রেদোয়ান, শারমীন সুলতানা, রেহেনা আক্তারসহ গোল্ডেন ব্যাচ-১৯৯৭ এর অসংখ্য সদস্য ও শুভানুধ্যায়ী।

আয়োজকরা জানান, গোল্ডেন ব্যাচ-১৯৯৭ ইতোমধ্যে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে এলাকায় প্রশংসা কুড়িয়েছে। এর মধ্যে রয়েছে প্রাক্তন শিক্ষকদের সম্মাননা প্রদান, অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ ও পরীক্ষার ফি প্রদান, ইফতার ও দোয়া মাহফিল আয়োজনসহ নানা জনকল্যাণমূলক কার্যক্রম।

স্মৃতিময় আড্ডা, বন্ধুত্বের উষ্ণতা আর মানবিক উদ্যোগের সমন্বয়ে দিনব্যাপী এ আয়োজন প্রাক্তন শিক্ষার্থীদের হৃদয়ে হয়ে থাকবে এক অনন্য স্মৃতি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD