
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন ফেনী সদর উপজেলা যুবদলের নেতা মাস্টার গিয়াস উদ্দীন মীর। বৃহস্পতিবার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আবদুল আউয়াল মিন্টুর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন তিনি।
এ সময় ফেনী সদর উপজেলার রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ ও তরুণ নেতৃত্বের প্রতীক মাস্টার গিয়াস উদ্দীন মীরের নেতৃত্বে ১০ নং ছনুয়া ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি এলাকার উন্নয়ন, তরুণ সমাজের অগ্রগতি এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে মাস্টার গিয়াস উদ্দীন মীর বলেন, “দেশ ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তরুণ সমাজকে নেতৃত্বের মাধ্যমে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই আমাদের লক্ষ্য।”
এদিকে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকার কারণে ইতোমধ্যেই ফেনী সদর উপজেলায় তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন মাস্টার গিয়াস উদ্দীন মীর। তাঁর নেতৃত্বে ছনুয়া ইউনিয়ন যুবদল আরও সুসংগঠিত হচ্ছে বলে মনে করছেন স্থানীয় নেতাকর্মীরা।
সৌজন্য সাক্ষাৎ শেষে উপস্থিত নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। পরে মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন যুবদল নেতা মাস্টার গিয়াস উদ্দীন মীর ও তার অনুসারীরা।