1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি রেহানা আক্তার রানু’র সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন নব নির্বাচিত ফেনী শহর ব্যবসায়ী নেতৃবৃন্দ এবার মন্ত্রী’কে “প্রিয় নবী” বলে সমালোচনায় ফেনী জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক এমএ খালেক ঈদের শুভেচ্ছা বিনিময়ে মন্ত্রীর সঙ্গে যুবদল নেতা মাস্টার গিয়াস উদ্দীন মীরের সৌজন্য সাক্ষাৎ ঈদ পুনর্মিলনীতে মিলনমেলা, বৃক্ষরোপণ ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলো গোল্ডেন ব্যাচ-১৯৯৭ পরশুরাম পাইলট হাই স্কুলের ৮২ বছর পর সাবেক-বর্তমান শিক্ষার্থীদের এই প্রথম মিলনমেলা মাদক ব্যবসার প্রতিবাদে তাণ্ডব! চৌদ্দগ্রামে বাড়িঘরে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ পরশুরামে পানির চেয়েও কম দামে বিক্রি হচ্ছে কোরবানির চামড়া মুসলিম বিবাহিত পরিবারে বাসায় পরোকিয়া করতে গিয়ে আটক হওয়া রিমি’র মাদক ও হ্যানিট্যাপসহ বিভিন্ন অপকর্মের তথ্য নিয়ে বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যকে অনুসরণ করে ‎পরশুরামে ২০ মুসল্লির ঈদুল আযহার জামাত ঈদুল আজহায় ঐক্য ও সম্প্রীতির বার্তা দিলেন আমান উদ্দীন কায়সার সাব্বির

স্ট্রোক করে কোম্পানীগঞ্জের সৌদি প্রবাসীরর মৃত্যু

মোঃ নোমান শিবলু,(কোম্পানীগঞ্জ),নোয়াখালী
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার এক প্রবাসী যুবকের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সৌদি আরবে স্ট্রোক করে মো. জামশেদ (২৯) নামের ওই যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সৌদি আরবের আবা শহরের কিং খালেদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত জামশেদ কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ০৭ নং ওয়াজ উদ্দিন ব্যাপারী বাড়ির আবু নাছেরের সন্তান।

পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১৪ মাস আগে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান জামশেদ। সেখানে একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে নাজরান এলাকায় নিজ ভাড়া বাসায় হঠাৎ স্ট্রোক করে অচেতন হয়ে পড়েন। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে কিং খালেদ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের চাচাতো ভাই ও কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামছুল আলম রিপুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, জামশেদের অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে।

এদিকে, নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছে তার পরিবার।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD