1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ০১ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি রেহানা আক্তার রানু’র সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন নব নির্বাচিত ফেনী শহর ব্যবসায়ী নেতৃবৃন্দ এবার মন্ত্রী’কে “প্রিয় নবী” বলে সমালোচনায় ফেনী জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক এমএ খালেক ঈদের শুভেচ্ছা বিনিময়ে মন্ত্রীর সঙ্গে যুবদল নেতা মাস্টার গিয়াস উদ্দীন মীরের সৌজন্য সাক্ষাৎ ঈদ পুনর্মিলনীতে মিলনমেলা, বৃক্ষরোপণ ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলো গোল্ডেন ব্যাচ-১৯৯৭ পরশুরাম পাইলট হাই স্কুলের ৮২ বছর পর সাবেক-বর্তমান শিক্ষার্থীদের এই প্রথম মিলনমেলা মাদক ব্যবসার প্রতিবাদে তাণ্ডব! চৌদ্দগ্রামে বাড়িঘরে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ পরশুরামে পানির চেয়েও কম দামে বিক্রি হচ্ছে কোরবানির চামড়া মুসলিম বিবাহিত পরিবারে বাসায় পরোকিয়া করতে গিয়ে আটক হওয়া রিমি’র মাদক ও হ্যানিট্যাপসহ বিভিন্ন অপকর্মের তথ্য নিয়ে বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যকে অনুসরণ করে ‎পরশুরামে ২০ মুসল্লির ঈদুল আযহার জামাত ঈদুল আজহায় ঐক্য ও সম্প্রীতির বার্তা দিলেন আমান উদ্দীন কায়সার সাব্বির

ত্যাগ-সংগ্রাম ও আন্দোলনের প্রতীক জাকের হোসেন রিয়াদ, সভাপতি পদে আলোচনার শীর্ষ

অনুসন্ধান ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৪১০ বার পড়া হয়েছে

ফেনী জেলা ছাত্রদলের রাজনীতিতে জাকের হোসেন রিয়াদ পাটোয়ারী এখন আলোচনার শীর্ষ স্থানে, একইসঙ্গে সংগ্রামের প্রতীক হয়ে ওঠা নাম।

আসন্ন জেলা ছাত্রদলের কমিটিকে ঘিরে যখন নানা নাম আলোচনা হচ্ছে, তখন ত্যাগ, নির্যাতন আর অবিচল অবস্থানের কারণে রিয়াদ পাটোয়ারী’র নাম উঠে এসেছে সবার আগে, সবার উপরে।

রাজনীতির পথটা তার জন্য কখনোই সহজ ছিল না। বারবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তিনি। অভিযোগ রয়েছে, বিরোধী শক্তি একাধিকবার তার বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে। শুধু তিনি নন—তার পরিবারের সদস্যরাও হয়েছেন এই রাজনৈতিক বিরোধের শিকার। সন্তানের রাজনীতির ‘অপরাধে’ পিতাকে যেতে হয়েছে কারাগারে, ছোট ভাইয়ের নামেও হয়েছে একাধিক মামলা। একটি পরিবারকে কতটা চাপে ফেললে এমন পরিস্থিতি তৈরি হয়—তার জীবন্ত উদাহরণ যেন রিয়াদ পাটোয়ারী’র পরিবার।

সবচেয়ে বেদনাদায়ক বাস্তবতা হলো—অল্প বয়সেই তাকে মোকাবিলা করতে হয়েছে ৫৭টি রাজনৈতিক মামলা। যেখানে অনেকেই একটি মামলার ভয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ায়, সেখানে রিয়াদ দাঁড়িয়ে থেকেছেন বুক চিতিয়ে, অটল বিশ্বাসে। মামলা, হামলা, ভয়ভীতি—কিছুই তাকে তার পথ থেকে সরাতে পারেনি।

তিনি বিশ্বাস করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে, অনুপ্রাণিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। সেই বিশ্বাস বুকে নিয়েই রাজপথে থেকেছেন, আন্দোলন-সংগ্রামে নিজেকে উজাড় করে দিয়েছেন। তার সহযোদ্ধারা তাকে দেখেন একজন অকুতোভয় সৈনিক হিসেবে—যিনি বিপদের মুখে পিছু হটেন না, বরং সামনে থেকে নেতৃত্ব দেন।
কেবল সংগ্রামী নন, তিনি একজন কর্মীবান্ধব নেতাও। জেলা থেকে উপজেলা—প্রতিটি পর্যায়ে তার গড়ে তোলা রয়েছে শক্তিশালী কর্মীবাহিনী। সুখে-দুঃখে কর্মীদের পাশে দাঁড়ানো, তাদের খোঁজখবর নেওয়া, বিপদে সাহস দেওয়া—এসব গুণ তাকে অন্যদের থেকে আলাদা করেছে।

আজ তার সেই হাজারো কর্মী-সমর্থকের একটাই দাবি—দীর্ঘদিনের ত্যাগ, নির্যাতন আর নিষ্ঠার সঠিক মূল্যায়ন হোক। তারা চান, এই পরীক্ষিত নেতা’র নেতৃত্বের আসনে বসে সংগঠনকে আরও শক্তিশালী করুক।

বর্তমানে তিনি ফেনী জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আসন্ন ফেনী জেলা ছাত্রদলের কমিটিতে তিনি সভাপতি পদপ্রার্থী। এখন দেখার বিষয়—দল তার এই ত্যাগী সৈনিককে কতটা মূল্যায়ন করা হয়।

সত্যের অনুসন্ধান’র সাথে একান্ত আলাপ কালে জাকের হোসেন রিয়াদ পাটোয়ারী জানান,দেশ নায়ক মাননীয় প্রধান মন্ত্রী তারেক রহমান যদি আমাকে ফেনী জেলা ছাত্রদলের সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করেন ইনশাআল্লাহ আমি এ সংগঠনকে একটি আস্থাশীল ছাত্রসংগঠন হিসেবে উপহার দিবো।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD