
দীর্ঘ ৭ বছর পর ফেনী জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন ঘিরে তৃণমূলে এখন তুমুল আলোচনা। ২০১৮ সালের ৩৯৫ সদস্যের সর্বশেষ কমিটির পর দীর্ঘ অপেক্ষা তৈরি করেছে নতুন নেতৃত্বের প্রতি বাড়তি আগ্রহ ও প্রত্যাশা।
সভাপতি পদে আলোচনায় রয়েছেন জাকের হোসেন রিয়াদ পাটোয়ারী , শওকত আলী জুয়েল পাটোয়ারী ও কাজী নজরুল ইসলাম দুলাল,অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন আরিফুল ইসলাম সুমন, রশিদ আহম্মেদ মজুমদার, মোঃ মেজবাহ উদ্দিন মিয়াজী ও মোঃ সাইফুল ইসলাম জিকু,।
তবে আলোচনার কেন্দ্রে বিশেষ করে এখন গুঞ্জন রয়েছে ফেনী জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ শামীম। শামীম ২০০৩ সাল থেকে ফেনী পৌরসভার ১২নং ওয়ার্ড ছাত্রদলের প্রচার সম্পাদক দিয়েই রাজনীতি’র শুরু।পরবর্তীতে ফেনী কলেজ ছাত্রদলের রাজনীতি থেকে জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে মাঠঘেঁষা রাজনীতি, নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সু-সম্পর্ক এবং ধারাবাহিক সাংগঠনিক সক্রিয়তায় তিনি হয়ে উঠেছেন তৃণমূলের সবচেয়ে আলোচিত ও প্রত্যাশিত মুখ।
শামীম সত্যের অনুসন্ধান’কে জানান, আমি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২’টি রাজনৈতিক মামলা,একাধিক বার আমাকে শাররিক ভাবে ঝখম ও নির্যাতনের স্বীকার হতে হয়েছি। সব কিছু বিবেচনা করে দেশ নায়ক মাননীয় প্রধান মন্ত্রী জনাব তারেক রহমান ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ যদি আমাকে ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে যোগ্য হিসেবে মনে করেন তাহলে অবশ্যই আমি সেই স্থানে অংশীদার হয়ে জেলা ছাত্রদলকে সুসংগঠিত করবো ইনশাআল্লাহ।
তিনি আরো জানান বিগত আওয়ামী লীগ সরকার আমলে হামলা মামলাসহ সকল কিছু উপেক্ষিত করেও আন্দোলন সংগ্রামের সক্রিয় ছিলাম,সকল ভয় ভীতি উপেক্ষা করেও কারো কাছে মাথা নত করিনি এবং মাদক,চাঁদাবাজ ও কিশোরগ্যাং নির্মুল করে একটি স্মার্ট ছাত্রসংগঠন উপহার দিতে আমার কঠোর ভুমিকা থাকবে।ইনশাআল্লাহ ত্যাগিদের মূল্যায়ন হবে এমনটাই কামনা করছি।