1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ০১ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি রেহানা আক্তার রানু’র সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন নব নির্বাচিত ফেনী শহর ব্যবসায়ী নেতৃবৃন্দ এবার মন্ত্রী’কে “প্রিয় নবী” বলে সমালোচনায় ফেনী জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক এমএ খালেক ঈদের শুভেচ্ছা বিনিময়ে মন্ত্রীর সঙ্গে যুবদল নেতা মাস্টার গিয়াস উদ্দীন মীরের সৌজন্য সাক্ষাৎ ঈদ পুনর্মিলনীতে মিলনমেলা, বৃক্ষরোপণ ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলো গোল্ডেন ব্যাচ-১৯৯৭ পরশুরাম পাইলট হাই স্কুলের ৮২ বছর পর সাবেক-বর্তমান শিক্ষার্থীদের এই প্রথম মিলনমেলা মাদক ব্যবসার প্রতিবাদে তাণ্ডব! চৌদ্দগ্রামে বাড়িঘরে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ পরশুরামে পানির চেয়েও কম দামে বিক্রি হচ্ছে কোরবানির চামড়া মুসলিম বিবাহিত পরিবারে বাসায় পরোকিয়া করতে গিয়ে আটক হওয়া রিমি’র মাদক ও হ্যানিট্যাপসহ বিভিন্ন অপকর্মের তথ্য নিয়ে বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যকে অনুসরণ করে ‎পরশুরামে ২০ মুসল্লির ঈদুল আযহার জামাত ঈদুল আজহায় ঐক্য ও সম্প্রীতির বার্তা দিলেন আমান উদ্দীন কায়সার সাব্বির

পরশুরাম মাদ্রাসা, মসজিদের জায়গা বিক্রি ও অর্থ আত্মসাৎে অভিযোগে নুর বক্সের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

মহি উদ্দিন,(পরশুরাম),ফেনী
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

পরশুরামে মারকাজুল উলুম আল-ইসলামিয়া  মাদ্রাসার উপদেষ্টা মাওলানা নুর বখশের বিরুদ্ধে টাকা আত্মসাৎ,জায়গা বিক্রি এবং নিজ নামে রেজিস্ট্রিসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মাদ্রাসাটির মুহতামিম মাওলানা নুরুল ইসলাম ফারুকীসহ অভিভাবক ও এলাকাবাসী।

‎মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ১১ টায় পরশুরাম  প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করা হয়।

‎লিখিত বক্তব্যে মাওলানা নুরুল ইসলাম ফারুকী বলেন, আল্লাহর ৯৯ নামের সাথে মিল রেখে ৯৯ জন দাতা সদস্য থেকে ৯৯ হাজার টাকা করে ৯৯ লক্ষ টাকা সংগ্রহ হলে মাদ্রাসার নামে জায়গা ক্রয় করে নিজের নামে রেজিস্ট্রি করে নেন মাওলানা নুর বখস। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি  প্রকাশ  হলে তিনি মাদ্রাসা ও মসজিদের নামে জায়গাটি দান (কবলা) করলেও খতিয়ান নিজ নামে করে নেন।

‎তিনি আরো অভিযোগ করেন, সাইফুল্লাহ মজুমদার থেকে ৬ শতক জমি মাদ্রাসার মসজিদের নামে দানপত্র করা হয়।  দুইটি দলিলে কিছু শর্ত যোগ করার কারনে আবারও সমালোচনার মুখে পড়েন মাও. নুর বখশ। ৩ শত টাকার স্ট্যাম্পে বিষয়টি ঠিক করার কথা থাকলেও তিনি তা করেননি।তাঁর এ সমস্ত বিষয়ের প্রতিবাদ করায় মাদ্রাসায় কর্মরত ৪ জন  শিক্ষককে বহিষ্কার করা হলে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক ক্ষতি সাধিত হয়।

‎তিনি বলেন, রোকেয়া আক্তার,রফিকুল ইসলাম, সেলিম  মজুমদারের ৫৩ শতক জায়গা মাদ্রাসার জন্য বায়না হয়েছিল। তারা স্বল্পমূল্যে জায়গাগুলো মাদ্রাসা মসজিদের জন্য ছেড়ে দেন। পরে দশ লাখ টাকা মূল্যের আরও ৪ শতক  জায়গা তারা ছেড়ে দেন। যার একটি রশিদও তাদের দেয়া হয়। যেটি মারকাজুল উলুম আল ইসলামিয়া চাঁদা আদায়ের বইয়ের ২০নং রশিদ। এছাড়া মাদ্রাসার জন্য ক্রয়কৃত জমি মাদ্রাসার নামে রেজিস্ট্রি না করে তার খালাতো ভাই বেলালের নামে পাওয়ার করে এবং তার ভাগিনাদের নামে রেজিস্ট্রি করে নেয়।

নাম প্রকাশে অনিচ্ছুক নুর বক্স মাওলানার গ্রামের এক প্রবীণ আলেম বলেন তার কারণে আমাদের গ্রামে অনেক অশান্তি। সে মসজিদ, মুক্তব, মাদ্রাসা এবং কবরের স্থানের নামে টাকা সংগ্রহ করে নিজে আত্মসাৎ করে। আমাদের গ্রামে ঈদগাঁ সভাপতি করলে ২০ লক্ষ টাকা ফান্ডে দিবে।কিন্তু নুর বক্স কে ঈদগাঁ সভাপতি করার পর তার খালাত ভাই তৎকালীন জেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল বাশার তপনে সহযোগিতায় দীর্ঘ ২০০ বছরের পুরনো কবরের স্থান দখল করে ঈদগাঁ করেন।এতে গ্রামে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

‎সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, এ সব ঘটনা এলাকায় জানাজানি হলে, দাতাদের দানের টাকায় ক্রয়কৃত জমি নুর বখশ তার মৃত পিতামাতার ইছালে ছাওয়াবের জন্য দান করছেন বলে দলিলে উল্লেখ করেছেন।

গত ১২ মার্চ মাদ্রাসায় তার ভাগিনা ও অনুগত শিক্ষকদের দিয়ে আমার উপর হামলা চালায়। মাদ্রাসা খোলা থাকায় অভিভাবকরা আমাকে প্রাণে রক্ষা করেন।তিনি আরো বলেন, জাল জালিয়াতি করে ২০১৭ সালের প্রতিষ্ঠিত মাদ্রাসাকে ২০২৩ সালে প্রতিষ্ঠাকাল হিসেবে দেখানো হয়েছে। তার বিভিন্ন বিভিন্ন অনিয়মের বিষয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ইতিমধ্যে লিখিত অভিযোগ প্রদান করেছেন মাদ্রাসার পরিচালনা কমিটি ও এলাকাবাসী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD