1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি রেহানা আক্তার রানু’র সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন নব নির্বাচিত ফেনী শহর ব্যবসায়ী নেতৃবৃন্দ এবার মন্ত্রী’কে “প্রিয় নবী” বলে সমালোচনায় ফেনী জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক এমএ খালেক ঈদের শুভেচ্ছা বিনিময়ে মন্ত্রীর সঙ্গে যুবদল নেতা মাস্টার গিয়াস উদ্দীন মীরের সৌজন্য সাক্ষাৎ ঈদ পুনর্মিলনীতে মিলনমেলা, বৃক্ষরোপণ ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলো গোল্ডেন ব্যাচ-১৯৯৭ পরশুরাম পাইলট হাই স্কুলের ৮২ বছর পর সাবেক-বর্তমান শিক্ষার্থীদের এই প্রথম মিলনমেলা মাদক ব্যবসার প্রতিবাদে তাণ্ডব! চৌদ্দগ্রামে বাড়িঘরে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ পরশুরামে পানির চেয়েও কম দামে বিক্রি হচ্ছে কোরবানির চামড়া মুসলিম বিবাহিত পরিবারে বাসায় পরোকিয়া করতে গিয়ে আটক হওয়া রিমি’র মাদক ও হ্যানিট্যাপসহ বিভিন্ন অপকর্মের তথ্য নিয়ে বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যকে অনুসরণ করে ‎পরশুরামে ২০ মুসল্লির ঈদুল আযহার জামাত ঈদুল আজহায় ঐক্য ও সম্প্রীতির বার্তা দিলেন আমান উদ্দীন কায়সার সাব্বির

পরশুরামে মুক্তিযুদ্ধে পঙ্গুত্ববরণকারী মৃদুল রানীর পাশে ইউএনও

মহি উদ্দিন,(পরশুরাম),ফেনী
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে পা হারিয়েছিলেন মৃদুল রানী। দীর্ঘ সময় লোকচক্ষুর অন্তরালে থাকা এই বীর নারীর অবদানের স্বীকৃতি ও তাঁর পরিবারের দুর্দশা লাঘবে এগিয়ে এসেছে ফেনীর পরশুরাম উপজেলা ইউএনও সাদিয়া সুলতানা।

মঙ্গলবার (৭ এপ্রিল ) দুপুরে পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া সুলতানা সম্প্রতি পরশুরাম পৌর এলাকার বাউরপাথর গ্রামে মৃদুল রানীর নিজ বাড়িতে গিয়ে তাঁর খোঁজখবর নেন।

এ সময় তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃদুল রানীর চিকিৎসার খরচ ও জীবন যাত্রারমান উন্নয়নের জন্য নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়।

এছাড়াও মৃদুল রানীর স্বামীর ছোট দোকানের জন্য প্রয়োজনীয় মালামাল উপহার হিসেবে প্রদান করেন। যাতে পরিবারটি স্বাবলম্বী হতে পারে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আগামীতেও তাঁর পরিবারের পাশে থাকার এবং প্রয়োজনীয় সকল সহযোগিতা প্রদানের আশ্বাস দেওয়া হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD