1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি রেহানা আক্তার রানু’র সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন নব নির্বাচিত ফেনী শহর ব্যবসায়ী নেতৃবৃন্দ এবার মন্ত্রী’কে “প্রিয় নবী” বলে সমালোচনায় ফেনী জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক এমএ খালেক ঈদের শুভেচ্ছা বিনিময়ে মন্ত্রীর সঙ্গে যুবদল নেতা মাস্টার গিয়াস উদ্দীন মীরের সৌজন্য সাক্ষাৎ ঈদ পুনর্মিলনীতে মিলনমেলা, বৃক্ষরোপণ ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলো গোল্ডেন ব্যাচ-১৯৯৭ পরশুরাম পাইলট হাই স্কুলের ৮২ বছর পর সাবেক-বর্তমান শিক্ষার্থীদের এই প্রথম মিলনমেলা মাদক ব্যবসার প্রতিবাদে তাণ্ডব! চৌদ্দগ্রামে বাড়িঘরে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ পরশুরামে পানির চেয়েও কম দামে বিক্রি হচ্ছে কোরবানির চামড়া মুসলিম বিবাহিত পরিবারে বাসায় পরোকিয়া করতে গিয়ে আটক হওয়া রিমি’র মাদক ও হ্যানিট্যাপসহ বিভিন্ন অপকর্মের তথ্য নিয়ে বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যকে অনুসরণ করে ‎পরশুরামে ২০ মুসল্লির ঈদুল আযহার জামাত ঈদুল আজহায় ঐক্য ও সম্প্রীতির বার্তা দিলেন আমান উদ্দীন কায়সার সাব্বির

পরিবেশ ছাড়পত্র না থাকায় পরশুরামে ইটভাটা মালিকের ৫০ হাজার টাকা জরিমানা

মহি উদ্দিন,(পরশুরাম),ফেনী
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২৫৭ বার পড়া হয়েছে

ফেনীর পরশুরাম ইটভাটা মালিকের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের মোহাম্মদপুরে বক্সমাহমুদ ব্রিকফিল্ডে অবৈধভাবে ইট পোড়ানো ও তৈরি করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম শাফায়াত আখতার নূর এ অভিযান পরিচালনা করেন। এসময় পরশুরাম মডেল থানার পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

‎ভ্রাম্যমান আদালত সূত্র জানায়,পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও কাগজপত্র না থাকায় গত বছরের ‎২ ডিসেম্বর ভ্রাম্যমান আদালতের অভিযানে মেসার্স বক্সমাহমুদ ব্রিকস ম্যানুফেকচার নামের ইটভাটার ছাড়পত্র না থাকায় চিমনী ভেঙ্গে দিয়ে কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। পরে ভাটা চালু করে আবারও ইট উৎপাদন করছিল মালিকপক্ষ। শুক্রবার বিকেলে ভ্রাম্যমান আদালত আবারও সেই ইটভাটায়  অভিযান পরিচালনা করে। অভিযানে  মালিক হারুনুর রশিদকে ৫০ হাজার টাকা জরিমানা ও ভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।

‎নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম শাফায়াত আখতার নূর জানান, অবৈধভাবে ইট তৈরি করা এ অভিযান পরিচালনা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) নীতিমালা, ২০১৩ এর ১৫(১) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা ও বিদ্যুতের সংযোগ বিছিন্ন করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD