1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ০১ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি রেহানা আক্তার রানু’র সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন নব নির্বাচিত ফেনী শহর ব্যবসায়ী নেতৃবৃন্দ এবার মন্ত্রী’কে “প্রিয় নবী” বলে সমালোচনায় ফেনী জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক এমএ খালেক ঈদের শুভেচ্ছা বিনিময়ে মন্ত্রীর সঙ্গে যুবদল নেতা মাস্টার গিয়াস উদ্দীন মীরের সৌজন্য সাক্ষাৎ ঈদ পুনর্মিলনীতে মিলনমেলা, বৃক্ষরোপণ ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলো গোল্ডেন ব্যাচ-১৯৯৭ পরশুরাম পাইলট হাই স্কুলের ৮২ বছর পর সাবেক-বর্তমান শিক্ষার্থীদের এই প্রথম মিলনমেলা মাদক ব্যবসার প্রতিবাদে তাণ্ডব! চৌদ্দগ্রামে বাড়িঘরে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ পরশুরামে পানির চেয়েও কম দামে বিক্রি হচ্ছে কোরবানির চামড়া মুসলিম বিবাহিত পরিবারে বাসায় পরোকিয়া করতে গিয়ে আটক হওয়া রিমি’র মাদক ও হ্যানিট্যাপসহ বিভিন্ন অপকর্মের তথ্য নিয়ে বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যকে অনুসরণ করে ‎পরশুরামে ২০ মুসল্লির ঈদুল আযহার জামাত ঈদুল আজহায় ঐক্য ও সম্প্রীতির বার্তা দিলেন আমান উদ্দীন কায়সার সাব্বির

ফরম তুলতেই আলোচনার কেন্দ্র রানু, ফেনীতে বাড়ছে রাজনৈতিক উত্তাপ

চুমকি আক্তার,ফেনী
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৩৩১ বার পড়া হয়েছে

সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেই ফেনীর রাজনীতিতে নতুন করে আলোচনার ঝড় তুলেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রেহানা আক্তার রানু। রাজধানীর নয়াপল্টন থেকে তার মনোনয়ন ফরম সংগ্রহের খবর ছড়িয়ে পড়ার পরপরই জেলার রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর গুঞ্জন।

দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের আলোচনায় এখন সবচেয়ে বেশি উচ্চারিত নাম-রেহানা আক্তার রানু। সম্ভাব্য প্রার্থী হিসেবে তার সক্রিয় উপস্থিতি এবং দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা তাকে আলোচনার শীর্ষে নিয়ে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, আন্দোলন-সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ, তৃণমূলের সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং সাংগঠনিক কার্যক্রমে দৃশ্যমান ভূমিকার কারণে রানু ইতোমধ্যেই নিজের একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। বিশেষ করে দলের কঠিন সময়ে মাঠে সক্রিয় থাকার বিষয়টি তাকে নেতাকর্মীদের কাছে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

স্থানীয় রাজনৈতিক মহলের বিশ্লেষণ বলছে, এবারের মনোনয়ন প্রক্রিয়ায় কেবল পদ-পদবিই নয়, বরং মাঠের রাজনীতি, জনসম্পৃক্ততা ও গ্রহণযোগ্যতাই হয়ে উঠতে পারে মূল বিবেচ্য বিষয়। সেই দিক থেকে রেহানা আক্তার রানু নিজেকে এগিয়ে রাখতেই সক্ষম হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, সংরক্ষিত নারী আসনকে ঘিরে দলীয় সিদ্ধান্ত এখনো চূড়ান্ত না হলেও, আগাম হিসাব-নিকাশে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রানুর নামই ঘুরেফিরে আসছে।

সব মিলিয়ে, একটি মনোনয়ন ফরম সংগ্রহই ফেনীর রাজনীতিতে বাড়িয়ে দিয়েছে উত্তাপ। আর সেই উত্তাপের কেন্দ্রবিন্দুতে এখন একটাই নাম-রেহানা আক্তার রানু।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD