1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ০১ জুন ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি রেহানা আক্তার রানু’র সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন নব নির্বাচিত ফেনী শহর ব্যবসায়ী নেতৃবৃন্দ এবার মন্ত্রী’কে “প্রিয় নবী” বলে সমালোচনায় ফেনী জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক এমএ খালেক ঈদের শুভেচ্ছা বিনিময়ে মন্ত্রীর সঙ্গে যুবদল নেতা মাস্টার গিয়াস উদ্দীন মীরের সৌজন্য সাক্ষাৎ ঈদ পুনর্মিলনীতে মিলনমেলা, বৃক্ষরোপণ ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলো গোল্ডেন ব্যাচ-১৯৯৭ পরশুরাম পাইলট হাই স্কুলের ৮২ বছর পর সাবেক-বর্তমান শিক্ষার্থীদের এই প্রথম মিলনমেলা মাদক ব্যবসার প্রতিবাদে তাণ্ডব! চৌদ্দগ্রামে বাড়িঘরে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ পরশুরামে পানির চেয়েও কম দামে বিক্রি হচ্ছে কোরবানির চামড়া মুসলিম বিবাহিত পরিবারে বাসায় পরোকিয়া করতে গিয়ে আটক হওয়া রিমি’র মাদক ও হ্যানিট্যাপসহ বিভিন্ন অপকর্মের তথ্য নিয়ে বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যকে অনুসরণ করে ‎পরশুরামে ২০ মুসল্লির ঈদুল আযহার জামাত ঈদুল আজহায় ঐক্য ও সম্প্রীতির বার্তা দিলেন আমান উদ্দীন কায়সার সাব্বির

সংরক্ষিত নারী আসনের ফরম নিলেন মিতা, ফেনী-৩ এ বইছে সমর্থনের জোয়ার

চুমকি আক্তার,ফেনী
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২৫৬ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশী হিসেবে নতুন করে আলোচনায় এলেন জাতীয়তাবাদী মহিলাদলের কেন্দ্রীয় কমিটির সদস্য, ফেনী জেলা মহিলাদলের সিনিয়র সহ-সভাপতি ও সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস মিতা। আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে ফরম সংগ্রহের পর জান্নাতুল ফেরদৌস মিতা সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পর্ক এবং নারী নেতৃত্ব বিকাশে তার ভূমিকা ইতোমধ্যেই তাকে ফেনীর রাজনীতিতে একটি সুপরিচিত মুখে পরিণত করেছে। স্থানীয় নেতাকর্মীদের মতে, দুঃসময়ে দলের পাশে থাকা এবং সাংগঠনিক দক্ষতার কারণেই তিনি এই আসনের শক্তিশালী দাবিদার।

ফেনী-৩ আসনের সাধারণ জনগণের মধ্যেও মিতাকে নিয়ে ব্যাপক প্রত্যাশা দেখা গেছে। স্থানীয়রা বলছেন- “দল ও জনগণের পরীক্ষিত নেতা হিসেবে আমরা মিতাকেই চাই।”

“নারীর ক্ষমতায়নে তার নেতৃত্ব আমাদের অনুপ্রাণিত করে।” “সংরক্ষিত নারী আসনে বিএনপির এমপি হিসেবে মিতাই হোক ফেনী-৩ এর কণ্ঠস্বর।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দল যদি ত্যাগী ও জনপ্রিয় নেতাদের মূল্যায়ন করে, তবে জান্নাতুল ফেরদৌস মিতার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। এখন দেখার বিষয়, দলীয় সিদ্ধান্তে শেষ পর্যন্ত কে পাচ্ছেন কাঙ্ক্ষিত মনোনয়ন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD