1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কোম্পানীগঞ্জে ৩৬৭ বোতল মদ সহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফেনী তাঁতীদল নেতা জামাল উদ্দিন জিয়া বহিষ্কার জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাসেল ফেনী পৌরসভার ১৪নং ওয়ার্ড যুবদল নেতা খুরশিদ দিন-দুপুরে মধুয়াই খাল দখল করে সীমানা প্রাচীর নির্মাণ সংরক্ষিত নারী আসনের ফরম নিলেন মিতা, ফেনী-৩ এ বইছে সমর্থনের জোয়ার কোম্পানীগঞ্জের দুর্ধর্ষ ডাকাত “মাইস্যা” গ্রেফতার পরশুরামে ২৪ শে বন্যা মেরামত হয়নি বেড়িবাঁধ, বৃষ্টি হলেই বন্যার আশংকা ফরম তুলতেই আলোচনার কেন্দ্র রানু, ফেনীতে বাড়ছে রাজনৈতিক উত্তাপ পরিবেশ ছাড়পত্র না থাকায় পরশুরামে ইটভাটা মালিকের ৫০ হাজার টাকা জরিমানা মনোনয়ন ফরম সংগ্রহের পরই ফেনীতে ‘হাইভোল্টেজ’ আলোচনা অগ্নকণ্যা রানুকে ঘিরে

কোম্পানীগঞ্জে ৩৬৭ বোতল মদ সহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১

মো: নোমান শিবলু,(কোম্পানীগঞ্জ),নোয়াখালী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

নোয়াখালী কোম্পানীগঞ্জের পৌরসভা ও চরহাজারীতে অভিযান চালিয়ে ৩৬৭ বোতল মদ সহ এক যুবককে গ্রেফতার করে র‍্যাব। ১৪ এপ্রিল রোজ মঙ্গলবার এ অভিযান পরিচালনা করেন র‍্যাব-১১।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১১ সিপিপি-৩ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো.মুহিত কবীর সেরনিয়াবাত। গ্রেপ্তার রাজীব ভৌমিক (৩২) উপজেলার সিরাজপুর ইউনিয়নের বড় রাজাপুর গ্রামের ছোট যোগী বাড়ির বিকাশ ভৌমিকের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এর সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের একটি দল উপজেলার বসুরহাট পৌরসভার ও চরহাজারী এলাকায় অভিযান চালায় । অভিযানে ৩৬৭ পিস বিদেশি মদ (মোট ২০৭.৩৭৫ লিটার) জব্দ করা হয়। রাজীব ভৌমিকসহ একটি চক্র দীর্ঘদিন ধরে ভাড়া বাসায় অবৈধভাবে বিদেশি মদ রেখে খুচরা মূল্যে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছে। অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়।

র‍্যাব-১১ সিপিপি-৩ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো.মুহিত কবীর সেরনিয়াবাত আরও বলেন, এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD