1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেনী জেলা তাঁতীদলে নতুন প্রাণচাঞ্চল্য,এমপি জয়নাল আবেদীন ভিপির সঙ্গে বৈঠক,নেতৃত্বে ইয়াছিন র‍্যাবের অভিযানে প্রাইভেটকার ও ৩ মাদক কারবারি ৭০ কেজি গাঁজাসহ আটক ফেনীতে পৌর প্রশাসক রোমেন শর্মাকে সম্মাননা ফাজিলপুর ওয়ালিয়া মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পরশুরাম প্রেস ক্লাবের সদস্যদে পেশাগত মানোন্নয়নে ‘গণমাধ্যম পাঠচক্র’ পরশুরামে বাসী মাংস, পোকাযুক্ত গরুর নলা বিক্রির অভিযোগ ফেনীর পৌরসভার ২নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভাপতি রিমি রায় পুলিশের হাতে আটক,কার তদবিরে থানা থেকে জামিন পেলো..? মুশফিকুর রহমান ফাহিম (১৫) এর সন্ধান চায় পরিবার। যোগাযোগ: 01647 537380 তরুণ নেতৃত্বে বদলে যাচ্ছে উত্তর মন্দিয়া’র আকবর হোসেন হৃদয় দাগনভূঞা সদর থানা যুবদলের সদস্য আবদুল আউয়াল মিন্টু(জুনিয়র) ও মনিরের চলছে প্রকাশ্যে ইয়াবা বিক্রি’র মহা উৎসব। তথ্য জানতে চাওয়ায় সাংবাদিকে হুমকি..

পরশুরামে বাসী মাংস, পোকাযুক্ত গরুর নলা বিক্রির অভিযোগ

মহি উদ্দিন,(পরশুরাম),ফেনী
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১০২৫ বার পড়া হয়েছে

ফেনীর পরশুরাম বাজারে “মায়ের দোয়া” গোস্ত দোকানের বিরুদ্ধে পঁচা মাংস ও পোকাযুক্ত গরুর নলা বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার (২০ মে) সকাল সাড়ে ১০ টার দিকে পরশুরাম বাজারের মায়ের দোয়া গোস্ত দোকান থেকে এক নারী সাড়ে চার কেজি গরুর নলা ক্রয় করেন। পরে বাড়িতে নিয়ে গেলে নলার মাংস থেকে দুর্গন্ধ ও পোকা বের হতে দেখা যায় বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগী লাকি আক্তার জানান, আমি সকাল সাড়ে ১১টার দিকে সাড়ে চার কেজি গরুর নলা কিনে বাড়িতে নিয়ে যাই। বাসায় গিয়ে বের করার পর দেখি নলা থেকে দুর্গন্ধ বের হচ্ছে এবং পোকা বের হচ্ছে। সঙ্গে সঙ্গে আমি টমটম ড্রাইভারকে ফোন দিয়ে নলাগুলো দোকানে নিয়ে আসি। এগুলো আমাকে তাৎক্ষণিক কেটে দেয়া হয়নি, আগেই কাটা ছিল।আগ থেকেই নলাগুলো কাটা ছিল।

তিনি আরও অভিযোগ করেন, বিষয়টি দোকানে জানালে দোকানদার বিভিন্ন ধরনের কথা বলে দায় এড়ানোর চেষ্টা করেন। যদি ওই নল আমরা খেতাম আমাদের কিছু হলে এর দায়ভার কে নিতো।

এ ঘটনায় একজন টমটম চালক, যিনি নাম প্রকাশে অনিচ্ছুক, জানান তিনি লাকি আক্তারকে দুপুর আড়াইটার দিকে পুনরায় পরশুরাম বাজারে নিয়ে আসেন। তিনি জানান লাকি আক্তার আমাকে ফোন দিলে আমি আবার তাকে বাজারে নিয়ে আসি। গোস্ত দোকানে পৌঁছতে তখন প্রায় তিনটা বাজে।সেখানে নলা নিয়ে লাকি বিক্রেতাকে বললেন ভাই নলা গুলো গন্ধ। পোকা দেখা যায়। আমাকে বাসী নলা গুলো কেন দিলেন।

অন্যদিকে দোকানের এক কর্মচারী বলেন, নলাগুলো ক্রয়ের আগে ক্রেতাকে দেখানো হয়েছিল। তিনি বলেন, আপা জিজ্ঞেস করেছিলেন এখানে কত কেজি হবে। তখন মালিক বলেন সাড়ে চার কেজি আছে। লাখি আক্তার দাম জানতে চাইলে দোকানদার শহিদুল ইসলাম বলেন আপনার জন্য ২০০ টাকা করে কেজি রাখা যাবে , লাকি আক্তার বলেন আমার স্বামীর সাথে কথা বলি তিনি টাকা না দিলে নিতে পারব না, দোকানের মালিক বলেন টাকা এখন দিতে হবে না পরে দিয়েন। তিনি নলাগুলো নিয়ে যান। সকাল ১১টার দিকে নেয়া জিনিস বিকেল ৩টায় এনে অভিযোগ করা হচ্ছে।সকাল ৬ টায় গরু জবাই করা হয়েছে। এখন ৪ টা বাজে। এমনে গন্ধ হয়ে যাবে। আজ সারা দিন যেই গরম পড়ছে।

দোকানটির মালিক মো. শহিদুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, নলা বাসি হলে আমি বাকিতে বিক্রি করতাম না। সকাল ১০টার দিকে বিক্রি করেছি, বিকেল ৪ টায় নিয়ে এসেছে।ভোরে জবাই করা গরু দিনের অর্ধেক সময় শেষ । এমনই নষ্ট হতে পারে। হয়তো মাছি ডিম পাড়ায় এমন হয়েছে।

সরে জমিনে ঘুরে জানা যায়, প্রতি মাসে এই দোকানে অনিয়মের অভিযোগ উঠে বলে জানা যায়। বাসী মাংস, ফ্রীজের মাংস, তাজা দেখানোর জন্য রক্ত জমানো মাংস সে বিক্রি করে বলে আরও অভিযোগ রয়েছে। প্রতি মাসে এমন অনিয়মের করাণে বাজারে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই বলেন শহীদের বিরুদ্ধে এমন অভিযোগ আগেও অনেকবার উঠেছিল। তিনি গোস্ত বিক্রি করতে না পারলে সেই গোস্ত ফ্রিজে রেখে বিক্রি করে এভাবে দিনের পর দিন মানুষকে ঠকাচ্ছেন।মাঝে মাঝে মাফেও কম দেয় বলে অভিযোগ রয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম শাফায়াত আখতার নুর বলেন, মাংস লাল রং ও তাজা দেখাতে রক্ত মিশিয়ে বিক্রি করা, বাসী মাংস বিক্রি,এসব ক্রেতাদের সঙ্গে প্রতারণা। যা মানবদেহের জন্য ক্ষতিকর। তিনি কোথাও এ ধরনের মাংস বিক্রি করতে দেখলে প্রশাসনকে জানানোর অনুরোধ করেন।সাথে সাথে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD