1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেনী জেলা তাঁতীদলে নতুন প্রাণচাঞ্চল্য,এমপি জয়নাল আবেদীন ভিপির সঙ্গে বৈঠক,নেতৃত্বে ইয়াছিন র‍্যাবের অভিযানে প্রাইভেটকার ও ৩ মাদক কারবারি ৭০ কেজি গাঁজাসহ আটক ফেনীতে পৌর প্রশাসক রোমেন শর্মাকে সম্মাননা ফাজিলপুর ওয়ালিয়া মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পরশুরাম প্রেস ক্লাবের সদস্যদে পেশাগত মানোন্নয়নে ‘গণমাধ্যম পাঠচক্র’ পরশুরামে বাসী মাংস, পোকাযুক্ত গরুর নলা বিক্রির অভিযোগ ফেনীর পৌরসভার ২নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভাপতি রিমি রায় পুলিশের হাতে আটক,কার তদবিরে থানা থেকে জামিন পেলো..? মুশফিকুর রহমান ফাহিম (১৫) এর সন্ধান চায় পরিবার। যোগাযোগ: 01647 537380 তরুণ নেতৃত্বে বদলে যাচ্ছে উত্তর মন্দিয়া’র আকবর হোসেন হৃদয় দাগনভূঞা সদর থানা যুবদলের সদস্য আবদুল আউয়াল মিন্টু(জুনিয়র) ও মনিরের চলছে প্রকাশ্যে ইয়াবা বিক্রি’র মহা উৎসব। তথ্য জানতে চাওয়ায় সাংবাদিকে হুমকি..

পরশুরাম প্রেস ক্লাবের সদস্যদে পেশাগত মানোন্নয়নে ‘গণমাধ্যম পাঠচক্র’

মহি উদ্দিন,(পরশুরাম),ফেনী
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১১৬২ বার পড়া হয়েছে

ফেনীর পরশুরাম প্রেস ক্লাবের সদস্যদের পেশাগত মানোন্নয়নের লক্ষ্যে ‘গণমাধ্যম পাঠচক্র’ অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (২৩ মে) প্রেস ক্লাব কার্যালয়ে পাঠচক্রের আয়োজন করা হয়। সংবাদকর্মীদের পেশাগত দক্ষতা অর্জন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, সংবাদের গুণগত মান বৃদ্ধি ও আধুনিক গণমাধ্যমের নানা কলাকৌশল সম্পর্কে ধারণাসহ সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

‎পাঠচক্রে সাংবাদিকদের পেশাগত নানা দিক ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন স্যাটেলাইট টিভি চ্যানেল চ্যানেল এখন টিভি ও বাংলা নিউজ টুয়েন্টিফোরের নিজস্ব প্রতিবেদক সোলায়মান হাজারী ডালিম এবং এনটিভি’র প্রতিনিধি জাহিদুল আলম রাজন। সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি এমএ হাসান।

‎পাঠচক্রে অতিথিরা বলেন, মফস্বল সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবেলা করে বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরা অত্যন্ত জরুরি। সঠিক তথ্য দিয়ে সমাজের উন্নয়নমূলক চিত্র ও জনদুর্ভোগের সমস্যা নিখুঁতভাবে তুলে ধরতে হবে।

‎প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, সদস্যদের মান উন্নয়নে এ ধরনের পাঠচক্র নিয়মিত আয়োজন করা হবে,এতে সাংবাদিকদের মেধা ও কর্মদক্ষতা আরও বৃদ্ধি পাবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD