1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেনী জেলা তাঁতীদলে নতুন প্রাণচাঞ্চল্য,এমপি জয়নাল আবেদীন ভিপির সঙ্গে বৈঠক,নেতৃত্বে ইয়াছিন র‍্যাবের অভিযানে প্রাইভেটকার ও ৩ মাদক কারবারি ৭০ কেজি গাঁজাসহ আটক ফেনীতে পৌর প্রশাসক রোমেন শর্মাকে সম্মাননা ফাজিলপুর ওয়ালিয়া মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পরশুরাম প্রেস ক্লাবের সদস্যদে পেশাগত মানোন্নয়নে ‘গণমাধ্যম পাঠচক্র’ পরশুরামে বাসী মাংস, পোকাযুক্ত গরুর নলা বিক্রির অভিযোগ ফেনীর পৌরসভার ২নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভাপতি রিমি রায় পুলিশের হাতে আটক,কার তদবিরে থানা থেকে জামিন পেলো..? মুশফিকুর রহমান ফাহিম (১৫) এর সন্ধান চায় পরিবার। যোগাযোগ: 01647 537380 তরুণ নেতৃত্বে বদলে যাচ্ছে উত্তর মন্দিয়া’র আকবর হোসেন হৃদয় দাগনভূঞা সদর থানা যুবদলের সদস্য আবদুল আউয়াল মিন্টু(জুনিয়র) ও মনিরের চলছে প্রকাশ্যে ইয়াবা বিক্রি’র মহা উৎসব। তথ্য জানতে চাওয়ায় সাংবাদিকে হুমকি..

ফেনীতে পৌর প্রশাসক রোমেন শর্মাকে সম্মাননা

চুমকি আক্তার, ফেনী
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৫২৮ বার পড়া হয়েছে

ফেনীর প্রশাসনিক অঙ্গনে দায়িত্বশীল ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে পরিচিত রোমেন শর্মা বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির উপ-পরিচালক পদে পদায়ন হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা ও বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

শনিবার (২৩ মে) ফেনী পৌরসভা কার্যালয়ে আয়োজিত এ ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) ফেনী জেলা এবং আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, ফেনী জেলা। তবে পুরো আয়োজনজুড়ে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন ফেনী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম ভিপি জাহিদ।

সৌজন্য, নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতায় অনুষ্ঠানে উপস্থিত সবার নজর কাড়েন তিনি। নেতাকর্মীদের সঙ্গে আন্তরিকতা, অতিথিদের প্রতি সম্মান প্রদর্শন এবং পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তোলায় সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসায় ভাসছেন ভিপি জাহিদ।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জাহিদুল ইসলাম ভিপি জাহিদ বলেন,“জনগণের জন্য কাজ করা একজন সৎ ও দক্ষ প্রশাসনিক কর্মকর্তার প্রতি সম্মান জানানো আমাদের দায়িত্ব। রোমেন শর্মা ফেনীর মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার নতুন দায়িত্ব আরও সফল ও গৌরবময় হোক—এটাই আমাদের প্রত্যাশা।”

এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও ভিপি জাহিদের সক্রিয়তা তাকে তরুণদের কাছে অনুপ্রেরণার প্রতীকে পরিণত করেছে। মানবিক আচরণ ও সংগঠনকে ঐক্যবদ্ধ রাখার সক্ষমতার কারণে দিন দিন তার জনপ্রিয়তা বাড়ছে।

অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় যখন রোমেন শর্মা সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, “ফেনীর মানুষের ভালোবাসা আমি কখনো ভুলব না। এখানকার মানুষের আন্তরিকতা আমার কর্মজীবনের অন্যতম বড় প্রাপ্তি।”

অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মাননা স্মারক প্রদান শেষে অতিথিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ছবি তোলার মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।

ফেনীর রাজনৈতিক মহলে এখন আলোচনার বড় অংশজুড়ে একটি নাম- জাহিদুল ইসলাম ভিপি জাহিদ

যার নেতৃত্ব, উপস্থিতি ও সাংগঠনিক সক্রিয়তা নতুন করে নজর কেড়েছে সর্বস্তরের মানুষের।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD