1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেনী জেলা তাঁতীদলে নতুন প্রাণচাঞ্চল্য,এমপি জয়নাল আবেদীন ভিপির সঙ্গে বৈঠক,নেতৃত্বে ইয়াছিন র‍্যাবের অভিযানে প্রাইভেটকার ও ৩ মাদক কারবারি ৭০ কেজি গাঁজাসহ আটক ফেনীতে পৌর প্রশাসক রোমেন শর্মাকে সম্মাননা ফাজিলপুর ওয়ালিয়া মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পরশুরাম প্রেস ক্লাবের সদস্যদে পেশাগত মানোন্নয়নে ‘গণমাধ্যম পাঠচক্র’ পরশুরামে বাসী মাংস, পোকাযুক্ত গরুর নলা বিক্রির অভিযোগ ফেনীর পৌরসভার ২নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভাপতি রিমি রায় পুলিশের হাতে আটক,কার তদবিরে থানা থেকে জামিন পেলো..? মুশফিকুর রহমান ফাহিম (১৫) এর সন্ধান চায় পরিবার। যোগাযোগ: 01647 537380 তরুণ নেতৃত্বে বদলে যাচ্ছে উত্তর মন্দিয়া’র আকবর হোসেন হৃদয় দাগনভূঞা সদর থানা যুবদলের সদস্য আবদুল আউয়াল মিন্টু(জুনিয়র) ও মনিরের চলছে প্রকাশ্যে ইয়াবা বিক্রি’র মহা উৎসব। তথ্য জানতে চাওয়ায় সাংবাদিকে হুমকি..

র‍্যাবের অভিযানে প্রাইভেটকার ও ৩ মাদক কারবারি ৭০ কেজি গাঁজাসহ আটক

চুমকি আক্তার,ফেনী
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে অভিযান চালিয়ে ৭০ কেজি গাঁজাসহ তিন পেশাদার মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-৭, চট্টগ্রাম। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ টাকা বলে জানিয়েছে র‍্যাব।

শনিবার (২৪ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানাধীন বারৈয়ারহাট বাজারের উত্তর পাশে খান সিটি সেন্টারের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, একটি প্রাইভেটকারযোগে কুমিল্লা থেকে কক্সবাজারে বিপুল পরিমাণ গাঁজা পাচার করা হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৭ এর একটি আভিযানিক দল মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে।

একপর্যায়ে সন্দেহভাজন একটি প্রাইভেটকার থামানো হলে গাড়ির চালক ও যাত্রীদের আচরণ সন্দেহজনক মনে হয়। পরে গাড়িতে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা পাঁচটি খাকি রঙের কার্টনের ভেতর থেকে ২৭টি বান্ডিলে মোড়ানো ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— মোঃ সোহেল (৩২), মোঃ সারোয়ার কামাল ওরফে কালু (৩৩) এবং কামরুল হাসান (৪৩)। তাদের সবার বাড়ি কক্সবাজার সদর এলাকায় বলে জানিয়েছে র‍্যাব।

এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রবোক্স প্রাইভেটকার, একটি স্মার্টফোন, দুটি বাটন ফোন, একটি মানিব্যাগ, ড্রাইভিং লাইসেন্স, ট্যাক্স টোকেন ও গাড়ির চাবি জব্দ করা হয়।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ক্যাপ্টেন শাহ আব্দুল আউয়াল হাসেমী জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত আলামতসহ তাদের জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়দের মতে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে ব্যবহার করে দীর্ঘদিন ধরে মাদক পাচারচক্র সক্রিয় রয়েছে। র‍্যাবের এমন অভিযানে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD