1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৫ মে ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেনী জেলা তাঁতীদলে নতুন প্রাণচাঞ্চল্য,এমপি জয়নাল আবেদীন ভিপির সঙ্গে বৈঠক,নেতৃত্বে ইয়াছিন র‍্যাবের অভিযানে প্রাইভেটকার ও ৩ মাদক কারবারি ৭০ কেজি গাঁজাসহ আটক ফেনীতে পৌর প্রশাসক রোমেন শর্মাকে সম্মাননা ফাজিলপুর ওয়ালিয়া মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পরশুরাম প্রেস ক্লাবের সদস্যদে পেশাগত মানোন্নয়নে ‘গণমাধ্যম পাঠচক্র’ পরশুরামে বাসী মাংস, পোকাযুক্ত গরুর নলা বিক্রির অভিযোগ ফেনীর পৌরসভার ২নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভাপতি রিমি রায় পুলিশের হাতে আটক,কার তদবিরে থানা থেকে জামিন পেলো..? মুশফিকুর রহমান ফাহিম (১৫) এর সন্ধান চায় পরিবার। যোগাযোগ: 01647 537380 তরুণ নেতৃত্বে বদলে যাচ্ছে উত্তর মন্দিয়া’র আকবর হোসেন হৃদয় দাগনভূঞা সদর থানা যুবদলের সদস্য আবদুল আউয়াল মিন্টু(জুনিয়র) ও মনিরের চলছে প্রকাশ্যে ইয়াবা বিক্রি’র মহা উৎসব। তথ্য জানতে চাওয়ায় সাংবাদিকে হুমকি..

ফেনী জেলা তাঁতীদলে নতুন প্রাণচাঞ্চল্য,এমপি জয়নাল আবেদীন ভিপির সঙ্গে বৈঠক,নেতৃত্বে ইয়াছিন

চুমকি আক্তার,ফেনী
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

ফেনী জেলা তাঁতীদলের রাজনীতিতে এখন নতুন আলোচনার নাম-মোঃ ইয়াছিন। দীর্ঘদিনের সাংগঠনিক নিষ্ক্রিয়তা কাটিয়ে কাউন্সিলকে ঘিরে যখন নেতাকর্মীদের মাঝে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে, ঠিক তখনই ফেনী সদর-২ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি সাহেবের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে সক্রিয় উপস্থিতি ও দৃঢ় বক্তব্য দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ফেনী জেলা তাঁতীদলের সদস্য সচিব মোঃ ইয়াছিন।

রবিবার (২৩ মে ২০২৬) সন্ধ্যায় অনুষ্ঠিত এ বৈঠকে ফেনী জেলা তাঁতীদলের সাংগঠনিক কার্যক্রম, আসন্ন কাউন্সিল, তৃণমূলের মতামত এবং ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে খোলামেলা আলোচনা হয়। তবে পুরো আলোচনায় নেতাকর্মীদের দৃষ্টি কাড়েন সদস্য সচিব মোঃ ইয়াছিন। সংগঠনকে নতুনভাবে ঢেলে সাজানো, ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন এবং মাঠপর্যায়ে দলকে আরও শক্তিশালী করার বিষয়ে তাঁর সুস্পষ্ট বক্তব্য উপস্থিতদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

বৈঠক সূত্রে জানা গেছে, এমপি অধ্যাপক জয়নাল আবেদীন ভিপিও সংগঠনকে গতিশীল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং তরুণ নেতৃত্বের সক্রিয় ভূমিকাকে গুরুত্ব দেন। এ সময় মোঃ ইয়াছিন বলেন, “ফেনী জেলা তাঁতীদল কোনো ব্যক্তি নির্ভর সংগঠন নয়, এটি তৃণমূল নেতাকর্মীদের ভালোবাসা ও শ্রমে গড়ে ওঠা একটি পরিবার। কাউন্সিল হবে কর্মীদের প্রত্যাশার প্রতিফলন।”

সভায় আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা তাঁতীদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহাজাহান পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক মাঈন উদ্দিন স্বপন, নেতা মইনুল ইসলাম শাহী, আবু তৈয়ব বাচ্চু, আবুল হাসেম ও আবদুল বাঁকেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

রাজনৈতিক অঙ্গনে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে-ফেনী জেলা তাঁতীদলের আগামী নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছেন মোঃ ইয়াছিন। মাঠপর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে তাঁর নিবিড় যোগাযোগ, সাংগঠনিক দক্ষতা এবং কর্মীবান্ধব আচরণ তাঁকে আলাদা অবস্থানে নিয়ে গেছে বলে মনে করছেন অনেকে।

কাউন্সিলকে ঘিরে এখন ফেনীর রাজনৈতিক অঙ্গনে বইছে নতুন সমীকরণের হাওয়া। চায়ের টেবিল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম-সবখানেই আলোচনায় এক নাম, “মোঃ ইয়াছিন”। নেতাকর্মীদের ভাষ্য, “ত্যাগী ও পরিশ্রমী নেতৃত্বের প্রতীক হয়ে উঠেছেন তিনি।”

ফেনী জেলা তাঁতীদলের রাজনীতিতে এই বৈঠককে এখন দেখা হচ্ছে ‘টার্নিং পয়েন্ট’ হিসেবে। কাউন্সিল যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে উত্তেজনা, আলোচনা আর নতুন নেতৃত্বের প্রত্যাশা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD