
ঈদুল আজহায় ঐক্য ও সম্প্রীতির বার্তা দিলেন আমান উদ্দীন কায়সার সাব্বির।
বিসমিল্লাহির রাহমানির রাহিম" আসসালামু আলাইকুম।আমি ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দীন কায়সার সাব্বির।
পবিত্র ঈদুল আজহা ও কুরবানীর ঈদ উপলক্ষে ফেনী সদর উপজেলা ও ফেনী পৌরসভার সর্বস্তরের জনগণকে জানাই
অন্তরের অন্তস্থল থেকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক।ত্যাগ, সৌহার্দ্য ও মানবতার মহান শিক্ষা ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে ঘরে। হিংসা-বিদ্বেষ ভুলে ভালোবাসা আর সম্প্রীতির বন্ধনে গড়ে উঠুক সুন্দর সমাজ ও সমৃদ্ধ বাংলাদেশ।
এই ঈদে সবার জীবনে বয়ে আসুক শান্তি, সুখ ও সমৃদ্ধি।
সবাই সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ফেনী সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে আবারও সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।ঈদ মোবারক।