
ফেনী শহরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ, ফেনী রামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছে, হাজী নজির আহম্মদ গ্রুপের চেয়ারম্যান, বিশিষ্ট শিল্প উদ্যোক্তা, তরুণ সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ নুর উদ্দিন।
৭ মে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক পত্রে হাজী নজির আহম্মদ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ নুর উদ্দিন কে ২য় বার এডহক কমিটির সভাপতি মনোনীত করা হয়। এই কমিটির জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কতৃক।
শিক্ষক প্রতিনিধি কিউ এম মনজুরুল আজিম,জেলা প্রশাসক কতৃক অভিভাবক প্রতিনিধি মনোনীত হয়েছে মোহাম্মদ আবুল হাসনাত।
এছাড়া আলহাজ্ব মোহাম্মদ নুর উদ্দিন ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউটের আজীবন সদস্য, আলহাজ্ব কোব্বাত আহমদ উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য, রামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য সহ বিভিন্ন সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছে।