
ফেনী জেলা তাঁতীদলের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক এবং ফেনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী নাসির ইমাম ভূট্টুর শুভ জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমজুড়ে শুভেচ্ছার বন্যা বইছে।
জন্মদিন উপলক্ষে বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা ফেসবুকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন। একই সঙ্গে ফেনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের সাফল্য কামনা করে শুভকামনা জানিয়েছেন।
ফেসবুকের বিভিন্ন পোস্ট, স্ট্যাটাস ও শুভেচ্ছা বার্তায় নাসির ইমাম ভূট্টুর জনসম্পৃক্ততা, সামাজিক কর্মকাণ্ড এবং এলাকার উন্নয়নে তার ভূমিকার প্রশংসা করা হচ্ছে। অনেকেই তাকে একজন তরুণ, সৎ ও জনবান্ধব নেতৃত্ব হিসেবে উল্লেখ করে ভবিষ্যতে ৯ নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ড ও জনসেবামূলক কার্যক্রমে সক্রিয় থাকার কারণে ওয়ার্ডবাসীর মধ্যে নাসির ইমাম ভূট্টুর একটি ইতিবাচক গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে। ফলে জন্মদিনকে ঘিরে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত শুভেচ্ছা ও ভালোবাসার বহিঃপ্রকাশ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্টভাবে ফুটে উঠেছে।
এদিকে জন্মদিনে প্রাপ্ত শুভেচ্ছা ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে নাসির ইমাম ভূট্টু বলেন, “আমি সকলের ভালোবাসা ও দোয়ার জন্য আন্তরিকভাবে কৃতজ্ঞ। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করে যেতে চাই।”
জন্মদিনের এ বিশেষ দিনে তার রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং ওয়ার্ডবাসীর পক্ষ থেকে অব্যাহত শুভকামনা ও ভালোবাসা জানানো হয়েছে।