
নিরপেক্ষতা নামে উদাসীনতা নয়, অন্যায়ের বিরুদ্ধে, মানবিকতা ও বিবেকের পক্ষেই থাকবে সাংবাদিকতা।আমি ইউএনও থাকার জন্য চাকরি করতে আসি নাই। ভালো কিছু করতে পারলে আমার শান্তি লাগে।
পরশুরামে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও অতনু বড়ুয়া সাংবাদিকদের উদ্দেশে এমন মন্তব্য করেছেন।
তিনি আরও বলেন, অনিয়মের বিরুদ্ধে আপনাদের লেখনি এই সমাজের চালিকাশক্তি। অনিয়ম, দুর্নীতি ও অসঙ্গতি দেখলে সেটি তুলে ধরা সাংবাদিকদের নৈতিক দায়িত্ব। আপনাদের কলমই আমাদের কাজ করতে শক্তি জোগায়।আপনাদের সহযোগিতা পেলে উপজেলাকে সামনে এগিয়ে নিতে বড় বড় ভূমিকা রাখবে।প্রতিটি অনিয়মের জন্য আমাকে নক করবেন এবং যেটা যে দপ্তরের অনিয়ম, সেটা সে-ই দপ্তরে জানালে দ্রতু সমস্যা সমাধান হবে।
৩রা জুন বুধবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের কার্যালয়ে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ-সব কথা বলেন। দীর্ঘ দেড় ঘন্টার এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান সাংবাদিকদের পরিচয় করিয়ে দিয়ে বলেন, আমরা প্রশাসন ও সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে নই। মানবিকতা এবংঅনিয়মের বিরুদ্ধে আমাদের অবস্থান। আমাদের ক্লাবের সাংবাদিকরা সবসময়ই উন্নয়নমুখী। প্রশাসনকে আমরা সর্বাত্বক সহযোগিতা করতে চাই। প্রশাসন ও সাংবাদিকরা একসঙ্গে কাজ করলে উপজেলা উন্নয়ন আরও গতিশীল হবে। আমরা অবাধ, সত্য, তথ্যপ্রবাহ ও সহযোগীতা প্রত্যাশা করি।
জ্যেষ্ঠ সহ সভাপতি সবীর আহমেদ ফোরকান বলেন,পরশুরাম প্রেস ক্লাব সবসময় অনিয়মের বিরুদ্ধে থাকে।প্রশাসনের সাথে কাজ এবং সহযোগিতা করতে চায়।
সাধারণ সম্পাদক মোঃ মহি উদ্দিন বলেন,আমরা নিরপেক্ষতার আড়ালে থাকা নই।বিবেকই আমাদের পক্ষ। ত্রুটি দেখালে সম্পর্কের টানাপোড়েন তৈরি না হয়ে বরং তা যেন উন্নয়নের সহায়ক হয়।এতে ইউএনও 'র সহয়তা চাই।
এছাড়া সভায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সিএনজি ভাড়া বৃদ্ধি, ইপটেজিং, মাদক, চোরা কারবারির এ-সব অনিয়মের বিরুদ্ধে আলোচনা করা হয়।
এসময়ে পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান, সাধারণ সম্পাদক মোঃ মহি উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা নবনির্বাচিত ইউএনও সহযোগিতার কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে উপজেলার উন্নয়ন কর্মকার্ন্ডে সহযোগিতার আশ্বাস দেন।
সৌজন্যে সাক্ষাৎ শেষে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রেস ক্লাব ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা নিয়ে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।