
জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ ত্রাণ ও পুর্নবাসন বিষয়ক সম্পাদক মনোনীত হয়েছেন ফেনীর পরশুরামের কৃতি সন্তান আবদুল কুদ্দুস মজুমদার।
বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি ও মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন দেয়া হয়।
২০১৪ সালে গঠিত রাজীব- আকরাম কমিটিতে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সদস্য,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি ও সর্বশেষ যুবদলের কেন্দ্রীয় কমিটির সদস্য পদে দায়িত্ব পালন করেন আবদুল কুদ্দুস মজুমদার।
যুবদলের নতুন কমিটিতে আবদুল কুদ্দুস গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ায় পরশুরামে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করেছে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।দীর্ঘদিন ধরে ছাত্রদল ও যুবদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত আবদুল কুদ্দুস মাঠপর্যায়ের একজন পরিচিত ও জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন।তৃণমূল স্তর থেকে ছাত্রদলের রাজনীতি করে উঠে এসে তিনি যুবদলের বিভিন্ন কর্মসূচিতে দুঃসময়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
বিসিএস পরীক্ষা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে কয়েকবার পরীক্ষায় অংশগ্রহণ উত্তীর্ণ হলেও আওয়ামী সরকারের রোষানলে শিকার হয়ে তিনি নিয়োগ পাননি।
আবদিল কুদ্দুস মজুমদার জানান, দলের আদর্শ বুকে ধারণ করে দলের জন্য আমৃত্যু কাজ করব।