
জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটিকে স্বাগত জানিয়ে পরশুরাম উপজেলা পৌর যুবদল এবং উপজেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল করেছেন।
সোমবার ৮ জুন বিকেলে পরশুরাম যুবদলের আনন্দ মিছিলটি পরশুরাম বাজারের বিভিন্ন সড়ক পদক্ষিন শেষে মিছিলটি উত্তর বাজারের সামনে এসে শেষ হয়।এ সময় নেতাকর্মীরা নতুন কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন পরশুরামের কৃতি সন্তান আবদুল কুদ্দুস মজুমদার কে কেন্দ্রীয় যুবদলের কমিটিতে স্থান দেওয়ায় কমিটির সকল সদস্যদের অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মিসফাকুস সামাদ রনি সঞ্চালনায় উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিলের সভাপতিত্বে বক্তব্য রাখেন পৌর যুবদলের আহ্বায়ক মোস্তফা খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের লিটন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল আফছার চৌধুরী কমল প্রমূখ।মিছিল ও সমাবেশে উপজেলা যুবদলের সহস্রাধিক নেতাকর্মী অংশ গ্রহণ করেন।
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির বলেন, বাংলাদেশের প্রধান তারেক রহমান কেন্দ্রীয় যুবদলের মুন্না নয়ন পরিষদের পূর্নাঙ্গ কমিটি ঘোষণায় আমরা অত্যন্ত আনন্দিত।যুগ্ন আহ্বায়ক আবুল খায়ের লিটন তার বক্তব্যে বলেন, পরশুরাম উপজেলা স্বৈরাচার আওয়ামীলিগের অত্যাচারে গত সতেরো বছর যুবদলের নেতা কর্মী একজনও বাদ যায়নি। পরশুরামের জমিনে আওয়ামী লীগের কারোর স্থান হবে না। তিনি আরও বলেন, আওয়ামী লীগের চামড়া, তুলে নিব আমরা।
বক্তব্য আরও বলেন যুবদলের প্রতিটি নেতাকর্মীদেরকে সঙ্গে নিয়ে সংগঠকে আরও সুসংগঠিত করতে আমরা অতীতের ন্যায় মাঠে থাকব।গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ের আন্দোলন পরশুরাম উপজেলা যুবদল আগের চেয়ে আরও শক্তিশালী ভূমিকা পালন করবে।