
ফেনীর স্পোর্টস অ্যারেনা ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে রক্তের বাঁধন বাংলাদেশ (RBB) আয়োজিত এক প্রীতি ফুটবল ম্যাচ। খেলাকে ঘিরে সংগঠনের সদস্যদের মধ্যে ছিলো ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ।
এ সময় মাঠে উপস্থিত থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা বেলাল হোসেন বলেন, খেলাধুলা মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করে। তিনি সংগঠনের সকল সদস্যকে সমাজসেবামূলক কার্যক্রমের পাশাপাশি খেলাধুলার মতো ইতিবাচক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান।
প্রীতি ফুটবল ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত প্রবাসী সদস্য আবদুল্লাহ আল রাফি চৌধুরী। দূর প্রবাসে অবস্থান করলেও ছুটিতে দেশে এসে সংগঠনের কার্যক্রমে তাঁর আন্তরিক অংশগ্রহণ ও উপস্থিতি সদস্যদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। এ উপলক্ষে প্রতিষ্ঠাতা বেলাল হোসেন তাঁর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রক্তের বাঁধন বাংলাদেশ (RBB)-এর সম্মানিত উপদেষ্টা এডভোকেট তুহিন ভূঁইয়া। তাঁর মূল্যবান উপস্থিতি, দিকনির্দেশনা এবং খেলোয়াড়দের প্রতি উৎসাহ আয়োজনকে আরও প্রাণবন্ত ও সাফল্যমণ্ডিত করে তোলে।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও সংগঠনের সদস্যদের মধ্যে বন্ধন, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত রাখতে এ ধরনের ক্রীড়া ও সামাজিক আয়োজন অব্যাহত থাকবে।