1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
এমপি রেহানা আক্তার রানু’র সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন নব নির্বাচিত ফেনী শহর ব্যবসায়ী নেতৃবৃন্দ এবার মন্ত্রী’কে “প্রিয় নবী” বলে সমালোচনায় ফেনী জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক এমএ খালেক ঈদের শুভেচ্ছা বিনিময়ে মন্ত্রীর সঙ্গে যুবদল নেতা মাস্টার গিয়াস উদ্দীন মীরের সৌজন্য সাক্ষাৎ ঈদ পুনর্মিলনীতে মিলনমেলা, বৃক্ষরোপণ ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলো গোল্ডেন ব্যাচ-১৯৯৭ পরশুরাম পাইলট হাই স্কুলের ৮২ বছর পর সাবেক-বর্তমান শিক্ষার্থীদের এই প্রথম মিলনমেলা মাদক ব্যবসার প্রতিবাদে তাণ্ডব! চৌদ্দগ্রামে বাড়িঘরে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ পরশুরামে পানির চেয়েও কম দামে বিক্রি হচ্ছে কোরবানির চামড়া মুসলিম বিবাহিত পরিবারে বাসায় পরোকিয়া করতে গিয়ে আটক হওয়া রিমি’র মাদক ও হ্যানিট্যাপসহ বিভিন্ন অপকর্মের তথ্য নিয়ে বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যকে অনুসরণ করে ‎পরশুরামে ২০ মুসল্লির ঈদুল আযহার জামাত ঈদুল আজহায় ঐক্য ও সম্প্রীতির বার্তা দিলেন আমান উদ্দীন কায়সার সাব্বির

করোনা সংক্রমিত হওয়ায় স্পেনে এক লাখ মিংক হত্যার সিদ্ধান্ত

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ১৫৭ বার পড়া হয়েছে

স্পেনের উত্তর-পূর্ব অঞ্চলের একটি মিংক খামারে প্রানীদের মধ্যে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে। ভাইরাসের প্রাদুর্ভাবের পর ওই খামারের প্রায় এক লাখ মিংক হত্যার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

সিএনএন জানিয়েছে, মূলত পশম সংগ্রহের জন্যই ওই খামারে মিংক পালন করা হতো। ইউরোপের কিছু দেশে বেজির মতো এক ধরনের প্রাণী মিংক হিসেবে পরিচিত।

বৃহস্পতিবার স্পেনের আরাগন অঞ্চলের কৃষি, প্রাণিসম্পদ ও পরিবেশ বিভাগ এক বিবৃতিতে জানায়, ওই খামারের সাত জন শ্রমিকের করোনা শনাক্তের পর প্রাণীগুলোর শরীরেও করোনাভাইরাস পাওয়া এসেছে। এরপরই খামারের ৯২ হাজার ৭০০ মিংক হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২২ মে পূর্ব স্পেনের তেরুয়েলের ওই খামারটি সতর্কতা হিসেবে পর্যবেক্ষণ করার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রাথমিক পরীক্ষায় খামারের প্রাণীগুলোর দেহে করোনা শনাক্ত হয়নি।

পরবর্তীতে ৭ জুলাই ওই খামারের ৯০টি প্রাণীর স্বাস্থ্যপরীক্ষা করে ৭৮টির দেহে করোনা শনাক্ত হয়, অর্থাৎ নমুনার প্রায় ৮৭ শতাংশ করোনায় আক্রান্ত।

নভেল করোনাভাইরাস কুকুর ও বিড়ালসহ কয়েকটি প্রাণীর মধ্যে সংক্রমিত হয় বলে গবেষণায় জানা গেছে। তবে প্রাণী থেকে মানুষে সংক্রমিত হওয়া সম্পর্কে বিশেষ জানা যায় না। এই সম্পর্কে এখনো গবেষণা চলছে।

বিবৃতিতে প্রশাসন বলছে, প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবেই খামারের সব মিংক হত্যা করা হবে।

এর আগে, গত মে মাসে নেদারল্যান্ডসের মিংক ফার্মগুলোতেও বাধ্যতামূলকভাবে করোনা পরীক্ষা করা হয়। সেসময় ডাচ প্রশাসন জানায়, আক্রান্ত মিংক থেকে মানুষের মধ্যে করোনার সংক্রমণ হতে পারে।

এই পরীক্ষার ফলে দেশে দুই ডজন খামারে দশ মিলিয়ন মিংক কমে গেছে বলে জানিয়েছে প্রাণী কল্যাণ সংস্থা হিউমেন সোসাইটি ইন্টারন্যাশনাল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ভাইরাসটির উত্স সঠিকভাবে নির্ধারণ করা সম্ভব না হলেও এর উদ্ভব বাদুড় থেকেই হয়েছে বলে মোটামুটি নিশ্চিত। ভাইরাসটি কীভাবে প্রাণী থেকে অন্য মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে এবং সংক্রমণের ক্ষেত্রে প্রাণী কী ভূমিকা পালন করেছে তা এখনো অস্পষ্ট। এটি জানতে হলে আরও গবেষণা প্রয়োজন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD