1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
এমপি রেহানা আক্তার রানু’র সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন নব নির্বাচিত ফেনী শহর ব্যবসায়ী নেতৃবৃন্দ এবার মন্ত্রী’কে “প্রিয় নবী” বলে সমালোচনায় ফেনী জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক এমএ খালেক ঈদের শুভেচ্ছা বিনিময়ে মন্ত্রীর সঙ্গে যুবদল নেতা মাস্টার গিয়াস উদ্দীন মীরের সৌজন্য সাক্ষাৎ ঈদ পুনর্মিলনীতে মিলনমেলা, বৃক্ষরোপণ ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলো গোল্ডেন ব্যাচ-১৯৯৭ পরশুরাম পাইলট হাই স্কুলের ৮২ বছর পর সাবেক-বর্তমান শিক্ষার্থীদের এই প্রথম মিলনমেলা মাদক ব্যবসার প্রতিবাদে তাণ্ডব! চৌদ্দগ্রামে বাড়িঘরে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ পরশুরামে পানির চেয়েও কম দামে বিক্রি হচ্ছে কোরবানির চামড়া মুসলিম বিবাহিত পরিবারে বাসায় পরোকিয়া করতে গিয়ে আটক হওয়া রিমি’র মাদক ও হ্যানিট্যাপসহ বিভিন্ন অপকর্মের তথ্য নিয়ে বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যকে অনুসরণ করে ‎পরশুরামে ২০ মুসল্লির ঈদুল আযহার জামাত ঈদুল আজহায় ঐক্য ও সম্প্রীতির বার্তা দিলেন আমান উদ্দীন কায়সার সাব্বির

বর্তমান সরকারকে ‘স্বৈরাচার’ বললেন নুর

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ১৩৮ বার পড়া হয়েছে

 

গণসংহতি আন্দোলনের উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূটিতে অংশ নিয়ে বর্তমান সরকারকে ‘স্বৈরাচার’ আখ্যা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর। সকল মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা, স্বাস্থ্যখাতে দুর্নীতির রাঘব বোয়ালদের গ্রেফতার এবং স্বাস্থ্যমন্ত্রী ও অধিদফতরের ডিজির অপসারণের দাবিতে আজ বৃহস্পতিবার অবস্থান কর্মসূচির আয়োজন করে গণসংহতি আন্দোলন।

ডাকসু ভিপি বলেন, এই সরকারের পতন ছাড়া দেশের মানুষের মুক্তি নেই। আমরা অনেক আন্দোলন, প্রতিবাদ ও ঘেরাও কর্মসূচি পালন করেছি। এখন জনগণের অধিকার জনগণের কাছে ফিরিয়ে দেয়ার জন্য, জনগণের ভোটাধিকার জনগণের কাছে ফিরিয়ে দেয়ার জন্য, দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য দেশের জনগণের ঐক্য প্রয়োজন।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকীর সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণফোরামের অন্যতম কেন্দ্রীয় নেতা জগলুল হায়দার আফ্রিক, রাষ্ট্রচিন্তার ফরিদুল হক, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী (ভারপ্রাপ্ত) আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ প্রমুখ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD