1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফেনী তাঁতীদল নেতা জামাল উদ্দিন জিয়া বহিষ্কার জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাসেল ফেনী পৌরসভার ১৪নং ওয়ার্ড যুবদল নেতা খুরশিদ দিন-দুপুরে মধুয়াই খাল দখল করে সীমানা প্রাচীর নির্মাণ সংরক্ষিত নারী আসনের ফরম নিলেন মিতা, ফেনী-৩ এ বইছে সমর্থনের জোয়ার কোম্পানীগঞ্জের দুর্ধর্ষ ডাকাত “মাইস্যা” গ্রেফতার পরশুরামে ২৪ শে বন্যা মেরামত হয়নি বেড়িবাঁধ, বৃষ্টি হলেই বন্যার আশংকা ফরম তুলতেই আলোচনার কেন্দ্র রানু, ফেনীতে বাড়ছে রাজনৈতিক উত্তাপ পরিবেশ ছাড়পত্র না থাকায় পরশুরামে ইটভাটা মালিকের ৫০ হাজার টাকা জরিমানা মনোনয়ন ফরম সংগ্রহের পরই ফেনীতে ‘হাইভোল্টেজ’ আলোচনা অগ্নকণ্যা রানুকে ঘিরে মনোনয়ন ফরম সংগ্রহেই ফেনীতে ঝড়, কে এই তানজিয়া আফরিন এলিনা?

কোম্পানীগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত

মো: নোমান শিবলু,(কোম্পানীগঞ্জ),নোয়াখালী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৯৭ বার পড়া হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ভিবিন্ন কর্মসূচি পালিত হয়।  শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন।

বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১১টায় চরফকিরা ১৬ নম্বর স্লুইজগেট এলাকায় অবস্থিত মুক্তিযোদ্ধাদের গণকবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় কবর জিয়ারত করা হয়।

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. বেলাল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম সরকার এবং কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিমসহ অন্যান্যরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD