
পরশুরাম উপজেলা দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার ২৬ মার্চ উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী এ কর্মসূচী পালন করা হয়েছে।
মহান স্বাধীনতা দিবসের সূচনায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিলোনিয়া স্মৃতিস্তম্ভে ৩১ বার তোপধ্বনি মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।বিলোনিয়া স্মৃতিসৌদে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। উপজেলা প্রশাসনের পাশাপাশি,পরশুরাম মডেল থানা, পরশুরাম প্রেস ক্লাব, প্রাথমিক শিক্ষক সমিতি, সরকারি বিভিন্ন দপ্তর, পরশুরাম উপজেলা বিএনপির, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল,সামাজিক সংগঠনের নেতাকর্মী রা পর্যায়ক্রমে শহীদদের স্বরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সকাল ৮টায় পরশুরাম সরকারি মডেল পাইলট হাইস্কুল মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা শৃঙ্খলাবদ্ধভাবে মার্চপাস্ট প্রদর্শন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি মহান স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মহান স্বাধীনতা দিবসে বিভিন্ন অংশ তুলে ধরে বক্তব্য রাখা হয়।
অনুষ্ঠান শেষে কুচকাওয়াজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দিবসে সকাল ১০.৩০ মিনিটের সময় উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তি যোদ্ধাদের সংবর্ধনা প্রদান ও এক আলোচনা সভার আয়োজন করা হয়।সভায় উপস্থিত সকল বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করা হয় এবং সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে উপস্থিত সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া সুলতানার সভাপতিত্বে উপজেলা আইসিটি কর্মকর্তা ইমরান হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি এস এম শাফায়াত আখতার নুর, পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত ওসি আশ্রাফুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক মেয়র আবু তালেব, উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক, সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, পৌর বিএনপি আহ্বায়ক কাজী ইউছুফ মাহফুজ, সদস্য সচিব মাহবুবুর রহমান মজুমদার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল হালিম পরশুরাম উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণসহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।