1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি রেহানা আক্তার রানু’র সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন নব নির্বাচিত ফেনী শহর ব্যবসায়ী নেতৃবৃন্দ এবার মন্ত্রী’কে “প্রিয় নবী” বলে সমালোচনায় ফেনী জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক এমএ খালেক ঈদের শুভেচ্ছা বিনিময়ে মন্ত্রীর সঙ্গে যুবদল নেতা মাস্টার গিয়াস উদ্দীন মীরের সৌজন্য সাক্ষাৎ ঈদ পুনর্মিলনীতে মিলনমেলা, বৃক্ষরোপণ ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলো গোল্ডেন ব্যাচ-১৯৯৭ পরশুরাম পাইলট হাই স্কুলের ৮২ বছর পর সাবেক-বর্তমান শিক্ষার্থীদের এই প্রথম মিলনমেলা মাদক ব্যবসার প্রতিবাদে তাণ্ডব! চৌদ্দগ্রামে বাড়িঘরে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ পরশুরামে পানির চেয়েও কম দামে বিক্রি হচ্ছে কোরবানির চামড়া মুসলিম বিবাহিত পরিবারে বাসায় পরোকিয়া করতে গিয়ে আটক হওয়া রিমি’র মাদক ও হ্যানিট্যাপসহ বিভিন্ন অপকর্মের তথ্য নিয়ে বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যকে অনুসরণ করে ‎পরশুরামে ২০ মুসল্লির ঈদুল আযহার জামাত ঈদুল আজহায় ঐক্য ও সম্প্রীতির বার্তা দিলেন আমান উদ্দীন কায়সার সাব্বির

ফেনীতে তৃণমূল কর্মীরা অবহেলিত,নেতারা টাকার নেশায় মত্ত: স্বেচ্ছাসেবক দলের নেতা বেলাল

নিজস্ব প্রতিবেদক,ফেনী
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৫০৪ বার পড়া হয়েছে

ফেনী সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বেলাল হোসেন অভিযোগ করেছেন, ফেনী জেলায় তৃণমূল পর্যায়ের কর্মীরা ভালো নেই; অথচ অনেক নেতা টাকার নেশায় মত্ত হয়ে পড়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি এসব কথা জানান।

তিনি আরও বলেন, বিগত সরকার আমলে ফেনী জেলা  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  নিজাম উদ্দিন হাজারী হাজার কোটি টাকার মালিক হয়েছেন। তবে এখনো কেউ তার কাছ থেকে শিক্ষা নিচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

একই সঙ্গে বেলাল হোসেন অভিযোগ করেন, কর্মীদের খোঁজ-খবর রাখা হয় না এবং কমিটিগুলোর কার্যক্রম সম্পর্কেও তেমন কোনো তথ্য থাকে না। কেবল আন্দোলন বা কোনো কর্মসূচি সামনে এলেই কর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়; অন্যসময় তাদের গুরুত্ব দেওয়া হয় না।

তিনি বলেন, সংগঠনকে শক্তিশালী করতে হলে তৃণমূল কর্মীদের যথাযথ মূল্যায়ন এবং নিয়মিত সম্পৃক্ততা নিশ্চিত করা জরুরি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD