
দীর্ঘ ৭ বছর পর ফেনী জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন ঘিরে তৃণমূলে এখন তুমুল আলোচনা। ২০১৮ সালের ৩৯৫ সদস্যের সর্বশেষ কমিটির পর দীর্ঘ অপেক্ষা তৈরি করেছে নতুন নেতৃত্বের প্রতি বাড়তি আগ্রহ ও প্রত্যাশা।
সভাপতি পদে আলোচনায় রয়েছেন জাকের হোসেন রিয়াদ পাটোয়ারী , শওকত আলী জুয়েল পাটোয়ারী ও কাজী নজরুল ইসলাম দুলাল,অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন আরিফুল ইসলাম সুমন, রশিদ আহম্মেদ মজুমদার, মোঃ মেজবাহ উদ্দিন মিয়াজী ও মোঃ সাইফুল ইসলাম জিকু,।
তবে আলোচনার কেন্দ্রে বিশেষ করে এখন গুঞ্জন রয়েছে বর্তমান ফেনী জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হায়দার আলী নাম। হায়দার আলী বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে মাঠঘেঁষা রাজনীতি, নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সু-সম্পর্ক এবং ধারাবাহিক সাংগঠনিক সক্রিয়তায় তিনি হয়ে উঠেছেন তৃণমূলের সবচেয়ে আলোচিত ও প্রত্যাশিত মুখ।
হায়দার আলী সত্যের অনুসন্ধান'কে জানান, আমি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ১৩'টি রাজনৈতিক মামলা,৫'বার কারা ভোগ ও আন্দোলন সংগ্রামে আমি ও আমার পরিবার নির্যাতনের স্বীকার হয়েছে। সব কিছু বিবেচনা করে দেশ নায়ক মাননীয় প্রধান মন্ত্রী জনাব তারেক রহমান যদি আমাকে ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে যোগ্য হিসেবে মনে করেন তাহলে অবশ্যই আমি সেই স্থানে অংশীদার হয়ে জেলা ছাত্রদলকে সুসংগঠিত করবো ইনশাআল্লাহ।
তিনি আরো জানান বিগত আওয়ামীলীগ সরকার আমলে হামলা মামলাসহ সকল কিছু উপেক্ষিত করেও আন্দোলন সংগ্রামের সক্রিয় ছিলাম,সকল ভয় ভীতি উপেক্ষা করেও কারো কাছে মাথা নত করিনি।ইনশাআল্লাহ ত্যাগিদের মূল্যায়ন হবে এমনটাই কামনা করছি।