1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি রেহানা আক্তার রানু’র সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন নব নির্বাচিত ফেনী শহর ব্যবসায়ী নেতৃবৃন্দ এবার মন্ত্রী’কে “প্রিয় নবী” বলে সমালোচনায় ফেনী জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক এমএ খালেক ঈদের শুভেচ্ছা বিনিময়ে মন্ত্রীর সঙ্গে যুবদল নেতা মাস্টার গিয়াস উদ্দীন মীরের সৌজন্য সাক্ষাৎ ঈদ পুনর্মিলনীতে মিলনমেলা, বৃক্ষরোপণ ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলো গোল্ডেন ব্যাচ-১৯৯৭ পরশুরাম পাইলট হাই স্কুলের ৮২ বছর পর সাবেক-বর্তমান শিক্ষার্থীদের এই প্রথম মিলনমেলা মাদক ব্যবসার প্রতিবাদে তাণ্ডব! চৌদ্দগ্রামে বাড়িঘরে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ পরশুরামে পানির চেয়েও কম দামে বিক্রি হচ্ছে কোরবানির চামড়া মুসলিম বিবাহিত পরিবারে বাসায় পরোকিয়া করতে গিয়ে আটক হওয়া রিমি’র মাদক ও হ্যানিট্যাপসহ বিভিন্ন অপকর্মের তথ্য নিয়ে বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যকে অনুসরণ করে ‎পরশুরামে ২০ মুসল্লির ঈদুল আযহার জামাত ঈদুল আজহায় ঐক্য ও সম্প্রীতির বার্তা দিলেন আমান উদ্দীন কায়সার সাব্বির

আসন্ন ফেনী জেলা ছাত্রদলে’র নতুন কমিটিতে নেতৃত্বের আলোচনা পাভেল

অনুসন্ধান ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৩৭৩ বার পড়া হয়েছে

দীর্ঘ ৭ বছর পর ফেনী জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন ঘিরে তৃণমূলে এখন তুমুল আলোচনা। ২০১৮ সালের ৩৯৫ সদস্যের সর্বশেষ কমিটির পর দীর্ঘ অপেক্ষা তৈরি করেছে নতুন নেতৃত্বের প্রতি বাড়তি আগ্রহ ও প্রত্যাশা।

সভাপতি পদে আলোচনায় রয়েছেন জাকের হোসেন রিয়াদ পাটোয়ারী , শওকত আলী জুয়েল পাটোয়ারী ও কাজী নজরুল ইসলাম দুলাল,অন্যদিকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতায় আছেন আরিফুল ইসলাম সুমন, রশিদ আহম্মেদ মজুমদার, মোঃ মেজবাহ উদ্দিন মিয়াজী ও মোঃ সাইফুল ইসলাম জিকু,।

তবে আলোচনার কেন্দ্রে বিশেষ করে এখন গুঞ্জন রয়েছে  বর্তমান ফেনী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন সম্পাদক ও বর্তমান পৌর ছাত্রদলের আহবায়ক তাজুল ইসলাম পাভেল এর নাম। পাভেল পৌর ছাত্রদলের আহবায়ক হিসেবে মাঠঘেঁষা রাজনীতি, নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সু-সম্পর্ক এবং ধারাবাহিক সাংগঠনিক সক্রিয়তায় তিনি হয়ে উঠেছেন তৃণমূলের সবচেয়ে আলোচিত ও প্রত্যাশিত মুখ।

তাজুল ইসলাম পাভেল সত্যের অনুসন্ধান’কে জানান, আমি বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ১২’টির রাজনৈতিক মামলা,একাধিক বার কারা ভোগ ও আন্দোলন সংগ্রামে আমি ও আমার বসত বাড়ী ভাঙচুর এবং নির্যাতনের স্বীকার হয়েছি। সব কিছু বিবেচনা করে দেশ নায়ক মাননীয় প্রধান মন্ত্রী জনাব তারেক রহমান ও ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ যদি আমাকে ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে যোগ্য হিসেবে মনে করেন তাহলে অবশ্যই আমি সেই স্থানে অংশীদার হয়ে জেলা ছাত্রদলকে সুসংগঠিত করবো ইনশাআল্লাহ।

তিনি আরো জানান বিগত আওয়ামী লীগ সরকার আমলে হামলা মামলাসহ সকল কিছু উপেক্ষিত করেও আন্দোলন সংগ্রামের সক্রিয় ছিলাম,সকল ভয় ভীতি উপেক্ষা করেও কারো কাছে মাথা নত করিনি এবং মাদক,চাঁদাবাজ ও কিশোরগ্যাং নির্মুল করে একটি স্মার্ট ছাত্রসংগঠন উপহার দিতে আমার কঠোর ভুমিকা থাকবে।ইনশাআল্লাহ ত্যাগিদের মূল্যায়ন হবে এমনটাই কামনা করছি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD