1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি রেহানা আক্তার রানু’র সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন নব নির্বাচিত ফেনী শহর ব্যবসায়ী নেতৃবৃন্দ এবার মন্ত্রী’কে “প্রিয় নবী” বলে সমালোচনায় ফেনী জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক এমএ খালেক ঈদের শুভেচ্ছা বিনিময়ে মন্ত্রীর সঙ্গে যুবদল নেতা মাস্টার গিয়াস উদ্দীন মীরের সৌজন্য সাক্ষাৎ ঈদ পুনর্মিলনীতে মিলনমেলা, বৃক্ষরোপণ ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলো গোল্ডেন ব্যাচ-১৯৯৭ পরশুরাম পাইলট হাই স্কুলের ৮২ বছর পর সাবেক-বর্তমান শিক্ষার্থীদের এই প্রথম মিলনমেলা মাদক ব্যবসার প্রতিবাদে তাণ্ডব! চৌদ্দগ্রামে বাড়িঘরে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ পরশুরামে পানির চেয়েও কম দামে বিক্রি হচ্ছে কোরবানির চামড়া মুসলিম বিবাহিত পরিবারে বাসায় পরোকিয়া করতে গিয়ে আটক হওয়া রিমি’র মাদক ও হ্যানিট্যাপসহ বিভিন্ন অপকর্মের তথ্য নিয়ে বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যকে অনুসরণ করে ‎পরশুরামে ২০ মুসল্লির ঈদুল আযহার জামাত ঈদুল আজহায় ঐক্য ও সম্প্রীতির বার্তা দিলেন আমান উদ্দীন কায়সার সাব্বির

তীব্র গ্যাস সংকটে কোম্পানীগঞ্জ, জনজীবন বিপর্যস্ত

মো: নোমান শিবলু,(কোম্পানীগঞ্জ),নোয়াখালী
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় তীব্র গ্যাস সংকটে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের বেলায় বাসাবাড়িতে মানুষ রান্নাবান্না করতে পারছে না, এমনকি রাতেও পর্যাপ্ত গ্যাস না থাকায় অনেক পরিবারকে মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করে রান্না করতে হচ্ছে। এতে  প্রায় সকল শ্রেণীর লোকজন ভোগান্তিতে পড়ছেন। 

প্রতিদিন রাত ১০টা থেকে ১১টার মধ্যে অনেক এলাকায় গ্যাসের লাইন প্রায় বন্ধ হয়ে যায়। সন্ধ্যার পর অনেক জায়গায় চুলা নিভু নিভু করে জ্বলে, আবার কখনো পুরো দিনই গ্যাস থাকে না।

স্থানীয়দের অভিযোগ, দিন দিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। অনেক সময় সারাদিন গ্যাস না থাকায় পরিবারগুলো বিপাকে পড়ছে। কেউ কেউ ছাদে বা উঠানে মাটির চুলা বানিয়ে কাঠ-খড়ি জ্বালিয়ে রান্না করছেন। আবার অনেকেই খাবারের জন্য হোটেল-রেস্তোরাঁর ওপর নির্ভর করছেন, ফলে সেখানেও বাড়ছে ভিড়।
গ্যাস সংকটের প্রভাব পড়ছে দৈনন্দিন জীবনের সবখানে—শিশুদের স্কুল-কলেজে যাওয়া, বয়স্কদের খাবার গরম করা, এমনকি স্বাভাবিক পারিবারিক জীবনও ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড–এর বসুরহাট অফিসের সহকারী প্রকৌশলী আমান উল্যাহ বলেন, “বর্তমানে সারা দেশেই গ্যাস সংকট রয়েছে। ফেনী অঞ্চলের ট্রান্সমিশন লাইন থেকেই আমাদের চাপ কমে যায়। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি সরবরাহ স্বাভাবিক রাখতে।”

স্থানীয়দের দাবি, এ সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন। অনেকের মতে, কোম্পানীগঞ্জের গ্যাস ক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে সরবরাহ হওয়া গ্যাসের একটি অংশ স্থানীয়ভাবে সংযুক্ত করা গেলে এ সংকট অনেকটাই কমে আসতে পারে।

এলাকাবাসী আশা করছেন, স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইসলাম উদ্যোগ নিলে এ ভোগান্তির দ্রুত সমাধান সম্ভব হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD