
মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলো পরশুরাম বন্ধু মহল। পশুরামের অনন্তপুর এলাকার চোখে টিউমারে আক্রান্ত অসহায় রোগী মোঃ করিমকে আর্থিক সহায়তা প্রদান করেছে সংগঠনটি।
সম্প্রতি আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এ সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় স্থানীয় তরুণ সমাজ ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল করিম জনি, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মিসফাকুস সামাদ রনি, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আদিল মজুমদার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহানসহ পৌর যুবদলের নেতা আজিম, সুমন এবং পরশুরাম বন্ধু মহলের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে অসহায় রোগীদের চিকিৎসা সহজতর হয়। তারা সবাইকে মানবিক কাজে অংশ নেওয়ার আহ্বান জানান।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত মোঃ করিম কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের এই সহায়তা আমার চিকিৎসার পথকে সহজ করে দিল। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দিন।”
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।