1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ০১ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি রেহানা আক্তার রানু’র সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন নব নির্বাচিত ফেনী শহর ব্যবসায়ী নেতৃবৃন্দ এবার মন্ত্রী’কে “প্রিয় নবী” বলে সমালোচনায় ফেনী জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক এমএ খালেক ঈদের শুভেচ্ছা বিনিময়ে মন্ত্রীর সঙ্গে যুবদল নেতা মাস্টার গিয়াস উদ্দীন মীরের সৌজন্য সাক্ষাৎ ঈদ পুনর্মিলনীতে মিলনমেলা, বৃক্ষরোপণ ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলো গোল্ডেন ব্যাচ-১৯৯৭ পরশুরাম পাইলট হাই স্কুলের ৮২ বছর পর সাবেক-বর্তমান শিক্ষার্থীদের এই প্রথম মিলনমেলা মাদক ব্যবসার প্রতিবাদে তাণ্ডব! চৌদ্দগ্রামে বাড়িঘরে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ পরশুরামে পানির চেয়েও কম দামে বিক্রি হচ্ছে কোরবানির চামড়া মুসলিম বিবাহিত পরিবারে বাসায় পরোকিয়া করতে গিয়ে আটক হওয়া রিমি’র মাদক ও হ্যানিট্যাপসহ বিভিন্ন অপকর্মের তথ্য নিয়ে বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যকে অনুসরণ করে ‎পরশুরামে ২০ মুসল্লির ঈদুল আযহার জামাত ঈদুল আজহায় ঐক্য ও সম্প্রীতির বার্তা দিলেন আমান উদ্দীন কায়সার সাব্বির

পরশুরামে ‎ভয়াবহ অগ্নিকান্ডে বসত ঘর পুড়ে ছাঁই

মোঃ মহি উদ্দিন,(পরশুরাম),ফেনী
  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

ফেনীর ‎পরশুরামের পূর্ব অলকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই সহোদরের বসত ঘর আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে।

‎শনিবার(৪ এপ্রিল) রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার চিথলিয়া ইউনিয়নের পূর্ব অলকার চৈতার বাজারের পাশে ঘোষ বাড়িতে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। আগুনে দুই সহোদর বিশু চন্দ্র ঘোষ ও রবিন্দ্র চন্দ্র ঘোষের বসত ঘর,রান্নাঘর ও গবাদিপশু পুড়ে যায়। এতে দুই পরিবারের প্রায় দশ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

‎স্থানীয়রা জানান, রাতে ঘরের বাইরে রান্না শেষে রবিন্দ্র চন্দ্র ঘোষের স্ত্রী মিনতি রাণী ঘরে চলে যান। এসময় চুলায় জ্বলে থাকা কাঠ থেকে আগুনের সূত্রপাত হয়। রান্নাঘরের পাশে ছিল লাকড়ির ঘর। সাথে সাথে আগুন পাশের বিশু চন্দ্র ঘোষের ঘরেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা অগ্নিকান্ডস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নেভান। আগুন নেভাতে গিয়ে রবি ঘোষের ছেলে রাজিব ঘোষ আহত হন।তাকে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আগুনে দুই পরিবারের রান্নাঘর,বসতঘর,গরু ও  আসবাবপত্র পুড়ে ছাঁই হয়ে যায়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত রবিন্দ্র  চন্দ্র ঘোষ ও বিশু চন্দ্র ঘোষ  ওই গ্রামের শ্রীদাম চন্দ্র ঘোষের ছেলে।

‎একই বাড়ির বাসিন্দা সুজন ঘোষ জানান, আগুনের লেলিহান শিখা মুহূর্তের মধ্যে আশপাশে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে উভয় পরিবারের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

‎পরশুরাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান জানান,ধারণা করা হচ্ছে রান্নাবান্নার পর চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

‎এদিকে সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘুষ বাড়িতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান ও আর্থিক সহায়তা প্রদান করেন।

‎এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আ্যডভোকেট আবদুল আলিম মাকসুদসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎পরশুরাম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের শুকনা খাবার ও কম্বল প্রদান করা হয়েছে। এছাড়া দুই বান করে টিন ও অর্থ সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম শাফায়াত আখতার নূর।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD