1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কোম্পানীগঞ্জে ৩৬৭ বোতল মদ সহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফেনী তাঁতীদল নেতা জামাল উদ্দিন জিয়া বহিষ্কার জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাসেল ফেনী পৌরসভার ১৪নং ওয়ার্ড যুবদল নেতা খুরশিদ দিন-দুপুরে মধুয়াই খাল দখল করে সীমানা প্রাচীর নির্মাণ সংরক্ষিত নারী আসনের ফরম নিলেন মিতা, ফেনী-৩ এ বইছে সমর্থনের জোয়ার কোম্পানীগঞ্জের দুর্ধর্ষ ডাকাত “মাইস্যা” গ্রেফতার পরশুরামে ২৪ শে বন্যা মেরামত হয়নি বেড়িবাঁধ, বৃষ্টি হলেই বন্যার আশংকা ফরম তুলতেই আলোচনার কেন্দ্র রানু, ফেনীতে বাড়ছে রাজনৈতিক উত্তাপ পরিবেশ ছাড়পত্র না থাকায় পরশুরামে ইটভাটা মালিকের ৫০ হাজার টাকা জরিমানা মনোনয়ন ফরম সংগ্রহের পরই ফেনীতে ‘হাইভোল্টেজ’ আলোচনা অগ্নকণ্যা রানুকে ঘিরে

পরশুরামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপজেলা বিএনপি

মহি উদ্দিন,(পরশুরাম),ফেনী
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে

ফেনীর পরশুরামে চিথলিয়া ইউনিয়নে  পূর্ব অলকার ঘোষ বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে ফেনী ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুন্সি রফিকুল আলম মজনুর নির্দেশে আর্থিক সহযোগিতা করেন বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক এর নেতৃত্বে উপজেলা বিএনপি।

(৭ এপ্রিল) মঙ্গলবার বিকেল ৫ ঘটিকার সময় সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে কথা বলেন এবং তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।আবদুল হালিম মানিক জানান, এমপি মহোদয় জেলা প্রশাসকের সাথে কথা বলেছেন। সরকারি বরাদ্দ দিয়ে ঘর নির্মান করার জন্য ।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের নগদ অর্থ প্রদান করেন।

ক্ষতিগ্রস্ত পরিবার দুটি হলো—বিশু চন্দ্র ঘোষ ও রবিচন্দ্র চন্দ্র ঘোষ, পিতা শ্রীধাম চন্দ্র ঘোষ, মাতা মিলন বালা ঘোষ। জানা যায়, গত শুক্রবার গভীর রাতে গোয়াল ঘরে আগুনের সূত্রপাত হয়। এতে গোয়াল ঘরে থাকা চারটি গরু পুড়ে যায়। আগুন থেকে গরু উদ্ধার করতে গিয়ে একজন আহত হন। তবে পরিবারের অন্য সদস্যরা অক্ষত রয়েছেন।

এ ঘটনায় নগদ অর্থসহ প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার।

এ সময় উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক, সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি, যুগ্ম আহ্বায়ক আবদুল আলিম মাকসুদ, পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন (সাবী) উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, যুগ্ম আহ্বায়ক আবুল খায়ের লিটন, উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্থানীয়দের দাবি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সরকারি ও বেসরকারি সহায়তা খুবই জরুরি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD