1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ০১ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি রেহানা আক্তার রানু’র সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন নব নির্বাচিত ফেনী শহর ব্যবসায়ী নেতৃবৃন্দ এবার মন্ত্রী’কে “প্রিয় নবী” বলে সমালোচনায় ফেনী জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক এমএ খালেক ঈদের শুভেচ্ছা বিনিময়ে মন্ত্রীর সঙ্গে যুবদল নেতা মাস্টার গিয়াস উদ্দীন মীরের সৌজন্য সাক্ষাৎ ঈদ পুনর্মিলনীতে মিলনমেলা, বৃক্ষরোপণ ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলো গোল্ডেন ব্যাচ-১৯৯৭ পরশুরাম পাইলট হাই স্কুলের ৮২ বছর পর সাবেক-বর্তমান শিক্ষার্থীদের এই প্রথম মিলনমেলা মাদক ব্যবসার প্রতিবাদে তাণ্ডব! চৌদ্দগ্রামে বাড়িঘরে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ পরশুরামে পানির চেয়েও কম দামে বিক্রি হচ্ছে কোরবানির চামড়া মুসলিম বিবাহিত পরিবারে বাসায় পরোকিয়া করতে গিয়ে আটক হওয়া রিমি’র মাদক ও হ্যানিট্যাপসহ বিভিন্ন অপকর্মের তথ্য নিয়ে বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যকে অনুসরণ করে ‎পরশুরামে ২০ মুসল্লির ঈদুল আযহার জামাত ঈদুল আজহায় ঐক্য ও সম্প্রীতির বার্তা দিলেন আমান উদ্দীন কায়সার সাব্বির

ফেনীর শহরস্থ ট্রাংক রোডে সিএনজি অটোরিক্সা চালকদের থেকে চাঁদা তোলেন যুবদল নেতা

শহর প্রতিনিধি,ফেনী
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৩৭২ বার পড়া হয়েছে

ফেনী শহরের ট্রাংক রোড থেকে সোনাগাজী রুটে চলাচলরত সিএনজি অটোরিক্সা চালকদের কাছ থেকে জিবির নামে চাঁদা তুলছেন মুন্সী এনামুল হক কামরুল নামে এক যুবদল নেতা। তিনি ফেনী জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য। সম্প্রতি চালকরা চাঁদা দিতে অস্বীকার করলে নানাভাবে হুমকি-ধামকি দেয়া হয়। এ ঘটনায় ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

ভূক্তভোগি চালকরা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট পটপরিবর্তনের পর যুবদল নেতা কামরুল ট্রাংক রোডের সিএনজি স্ট্যান্ডগুলোতে চালকদের কাছ থেকে চাঁদা আদায় করেন। গত ৬মাস থেকে ড্রাইভারদের থেকে সাপ্তাহিক এবং মাসিক ভিত্তিতে চাঁদা আদায়ের পাশাপাশি স্ট্যান্ডে অতিরিক্ত গাড়ি মাসিক ভিত্তিতে ভর্তি করে। যার প্রেক্ষাপটে ট্রাংক রোডে যানজটের পাশাপাশি যাত্রী পেতে চালকদের বেগ পেতে হয়। যার ফলে গত দু’মাস কয়েকজন চালক জিবি দেয়া বন্ধ করে দেয়। এতে কামরুল ক্ষুদ্ধ হয়ে চালকদের গালমন্দ করে।

জিবি না দিলে সড়কে গাড়ি চলতে দেয়া হবে না এমনকি গাড়ি পেলে ভাংচুর করার হুমকি দেয়।

নজির আহমদ রতন নামের একজন গাড়ির মালিক জানান, জেলার বিভিন্ন রুটে তার ১৫টি সিএনজি অটোরিক্সা চলাচল করে। গত কিছুদিন ধরে কামরুলের হুমকির মুখে চালকরা আতংকগ্রস্থ হয়ে পড়েছে। তিনি প্রতিকার পেতে ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

রতন আরোও জানান, বিভিন্ন রুটে পৌরসভার বৈধ টোল ছাড়াও বিভিন্ন স্ট্যান্ডে শ্রমিক সংগঠনের নামে জিবি (চাঁদা) কোথাও ২০ আবার কোথাও ৩০টাকাও পরিশোধ করছে প্রত্যেক গাড়ির চালকগণ ট্রাংক রোড নবী হোটেলের সামনে থেকে কামরুল রিজার্ভ স্ট্যান্ড থেকে তার মালিকীয় ৬টি সিএনজি শ্রমিক সংগঠনের নেতাদের গাড়িপ্রতি ৩০ টাকা করে জিবি দিয়ে যাত্রী পরিবহন করে।

এ ব্যাপারে জেলা যুবদলের সদস্য মুন্সি এনামুল হক কামরুল অভিযোগ অস্বীকার করেন। এবং রতনের সাথে আমার ভুল বুঝাবুজি হয়েছে , তাকে ফাঁসাতে কে বা কারা অপপ্রচার করছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD