
ফেনী শহরের ট্রাংক রোড থেকে সোনাগাজী রুটে চলাচলরত সিএনজি অটোরিক্সা চালকদের কাছ থেকে জিবির নামে চাঁদা তুলছেন মুন্সী এনামুল হক কামরুল নামে এক যুবদল নেতা। তিনি ফেনী জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য। সম্প্রতি চালকরা চাঁদা দিতে অস্বীকার করলে নানাভাবে হুমকি-ধামকি দেয়া হয়। এ ঘটনায় ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
ভূক্তভোগি চালকরা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট পটপরিবর্তনের পর যুবদল নেতা কামরুল ট্রাংক রোডের সিএনজি স্ট্যান্ডগুলোতে চালকদের কাছ থেকে চাঁদা আদায় করেন। গত ৬মাস থেকে ড্রাইভারদের থেকে সাপ্তাহিক এবং মাসিক ভিত্তিতে চাঁদা আদায়ের পাশাপাশি স্ট্যান্ডে অতিরিক্ত গাড়ি মাসিক ভিত্তিতে ভর্তি করে। যার প্রেক্ষাপটে ট্রাংক রোডে যানজটের পাশাপাশি যাত্রী পেতে চালকদের বেগ পেতে হয়। যার ফলে গত দু'মাস কয়েকজন চালক জিবি দেয়া বন্ধ করে দেয়। এতে কামরুল ক্ষুদ্ধ হয়ে চালকদের গালমন্দ করে।
জিবি না দিলে সড়কে গাড়ি চলতে দেয়া হবে না এমনকি গাড়ি পেলে ভাংচুর করার হুমকি দেয়।
নজির আহমদ রতন নামের একজন গাড়ির মালিক জানান, জেলার বিভিন্ন রুটে তার ১৫টি সিএনজি অটোরিক্সা চলাচল করে। গত কিছুদিন ধরে কামরুলের হুমকির মুখে চালকরা আতংকগ্রস্থ হয়ে পড়েছে। তিনি প্রতিকার পেতে ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
রতন আরোও জানান, বিভিন্ন রুটে পৌরসভার বৈধ টোল ছাড়াও বিভিন্ন স্ট্যান্ডে শ্রমিক সংগঠনের নামে জিবি (চাঁদা) কোথাও ২০ আবার কোথাও ৩০টাকাও পরিশোধ করছে প্রত্যেক গাড়ির চালকগণ ট্রাংক রোড নবী হোটেলের সামনে থেকে কামরুল রিজার্ভ স্ট্যান্ড থেকে তার মালিকীয় ৬টি সিএনজি শ্রমিক সংগঠনের নেতাদের গাড়িপ্রতি ৩০ টাকা করে জিবি দিয়ে যাত্রী পরিবহন করে।
এ ব্যাপারে জেলা যুবদলের সদস্য মুন্সি এনামুল হক কামরুল অভিযোগ অস্বীকার করেন। এবং রতনের সাথে আমার ভুল বুঝাবুজি হয়েছে , তাকে ফাঁসাতে কে বা কারা অপপ্রচার করছে।