1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ০১ জুন ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমপি রেহানা আক্তার রানু’র সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন নব নির্বাচিত ফেনী শহর ব্যবসায়ী নেতৃবৃন্দ এবার মন্ত্রী’কে “প্রিয় নবী” বলে সমালোচনায় ফেনী জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক এমএ খালেক ঈদের শুভেচ্ছা বিনিময়ে মন্ত্রীর সঙ্গে যুবদল নেতা মাস্টার গিয়াস উদ্দীন মীরের সৌজন্য সাক্ষাৎ ঈদ পুনর্মিলনীতে মিলনমেলা, বৃক্ষরোপণ ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলো গোল্ডেন ব্যাচ-১৯৯৭ পরশুরাম পাইলট হাই স্কুলের ৮২ বছর পর সাবেক-বর্তমান শিক্ষার্থীদের এই প্রথম মিলনমেলা মাদক ব্যবসার প্রতিবাদে তাণ্ডব! চৌদ্দগ্রামে বাড়িঘরে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ পরশুরামে পানির চেয়েও কম দামে বিক্রি হচ্ছে কোরবানির চামড়া মুসলিম বিবাহিত পরিবারে বাসায় পরোকিয়া করতে গিয়ে আটক হওয়া রিমি’র মাদক ও হ্যানিট্যাপসহ বিভিন্ন অপকর্মের তথ্য নিয়ে বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যকে অনুসরণ করে ‎পরশুরামে ২০ মুসল্লির ঈদুল আযহার জামাত ঈদুল আজহায় ঐক্য ও সম্প্রীতির বার্তা দিলেন আমান উদ্দীন কায়সার সাব্বির

মনোনয়ন ফরম সংগ্রহের পরই ফেনীতে ‘হাইভোল্টেজ’ আলোচনা অগ্নকণ্যা রানুকে ঘিরে

অনুসন্ধান ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৩১৬ বার পড়া হয়েছে

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং সাবেক দুইবারের সংসদ সদস্য রেহানা আক্তার রানু।

শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহের পরপরই ফেনীর রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে বিষয়টি।

 

মনোনয়ন ফরম সংগ্রহের খবর ছড়িয়ে পড়তেই ফেনীতে রাজনৈতিক মহল, তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝেও শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সম্ভাব্য সংরক্ষিত নারী আসনকে ঘিরে এখন সবচেয়ে বেশি আলোচিত নাম হিসেবে উঠে এসেছে সাবেক এই সংসদ সদস্য।

দলীয় সূত্র ও স্থানীয় নেতাকর্মীদের একাংশ বলছে, দীর্ঘদিন ধরে মাঠের রাজনীতিতে সক্রিয় থাকা, আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ এবং সাংগঠনিক কর্মকাণ্ডে তার ভূমিকা তাকে অন্যদের চেয়ে আলাদা অবস্থানে নিয়ে গেছে। বিশেষ করে দলের কঠিন সময়ে রাজপথে সক্রিয় উপস্থিতি এবং রাজনৈতিক কর্মসূচিতে নেতৃত্ব দেওয়ার কারণে তিনি তৃণমূলের কাছে পরিচিত মুখ।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শুধু পদ-পদবি নয়-দলীয় আন্দোলনে ভূমিকা, জনসম্পৃক্ততা এবং মাঠপর্যায়ের গ্রহণযোগ্যতাই এবার গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সেই বিবেচনায় রেহানা আক্তার রানুর নাম ঘিরে একটি শক্ত অবস্থান তৈরি হয়েছে বলেও তারা মনে করছেন।

ফেনীর রাজনৈতিক অঙ্গনে এখন একটাই আলোচনা-সংরক্ষিত নারী আসনে মনোনয়ন কার ভাগ্যে জুটছে। আর এই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক দুইবারের এমপি রেহানা আক্তার রানু। দলীয় সিদ্ধান্ত এখনো চূড়ান্ত না হলেও, আগাম রাজনৈতিক হিসাব-নিকাশে তার অবস্থান বেশ শক্ত বলেই মনে করছেন অনেকে।

সব মিলিয়ে ফেনীতে সংরক্ষিত নারী আসনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। আর সেই উত্তাপের কেন্দ্রবিন্দুতে এখন রেহানা আক্তার রানুর নামই সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD