
ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নে দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছেন ছাত্রদল নেতা ও মানবিক কালিদহ স্বেচ্ছাসেবী সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম।
গত বুধবার দুপুরে সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার মিলনায়তনে শিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান শেষে এসব উপকরণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুন্সি সিরাজুল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এম ফখরুদ্দিন ভূইঞা, কালিদহ ইউনিয়ন যুবদল নেতা ও মানবিক কালিদহ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি আব্দুল্লাহ আল নোমান, কালিদহ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল আলম সৌরভসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল কাইয়ুম বলেন, আমি রাজনীতির পাশাপাশি মানবিক কাজ করে যাচ্ছি। সমাজের অন্যরাও যেন এসব কাজে উদ্বুদ্ধ হন, সে লক্ষ্যেই এ উদ্যোগ। দাখিল পরীক্ষার্থীদের জন্য এটি আমার ক্ষুদ্র উপহার। ভবিষ্যতেও এসব মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।