
আসন্ন ২০২৬ সালের এসএসসি পরীক্ষাকে সামনে রেখে ফেনীর লক্ষীয়ারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ উদ্যোগে নেতৃত্ব দেন ফেনী জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য ও ফেনী রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যনির্বাহী পরিষদের সদস্য মোঃ মেজবাহ উদ্দিন মিয়াজী।
শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি পরীক্ষার্থীদের হাতে প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী তুলে দেন। এ সময় তিনি বলেন, “শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমি সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে চাই।”
তিনি আরও উল্লেখ করেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হচ্ছে, যা শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহ জোগাবে।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান এবং মোঃ মেজবাহ মিয়াজীর প্রশংসা করেন। তারা বলেন, এমন মানবিক উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে এবং তাদের আত্মবিশ্বাস বাড়াবে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন মোঃ মেজবাহ মিয়াজী এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। তিনি ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দেন।
স্থানীয়দের মতে, মোঃ মেজবাহ মিয়াজীর এই উদ্যোগ ফেনীতে শিক্ষাবান্ধব কার্যক্রমে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।