
২০ এপ্রিল ফেনীতে জাতীয় হাম রুবেলা ক্যাম্পেই উপলক্ষে ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কার্যালয়ের ডাঃ সাজ্জাদ মিলনায়তনে উপজেলা পর্যায়ের এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ফেনী সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ এস এম সোহরাব আল হোসাইন ।
প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরিন কান্তা, ফেনী মডেল থানার ওসির প্রতিনিধি, সহকারী পরিচালক পরিবার পরিকল্পনা সাহেদা হোসেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার , উপজেলা সমাজসেবা অফিসার,প্রাথমিক শিক্ষক সমিতির সম্মানিত প্রতিনিধি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্ভিল্যান্স অফিসার মহোদয়, মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ , বেসরকারি উন্নয়ন সহোযোগি সংস্থার প্রতিনিধি বৃন্দ সহ উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা বৃন্দ।
উক্ত সভায় হাম রোগের প্রাদূর্ভাব, হাম প্রতিরোধে টিকার গুরুত্ব এবং আসন্ন হাম রুবেলা ক্যাম্পেইন কিভাবে সফল করা যায় তার কর্মকৌশল নিয়ে আলোচনা করা হয়।