
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তর শাখার নবগঠিত কমিটিতে যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ফেনীর নাজমুল ইসলাম ভূঁইয়া।
গতকাল কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসিরের স্বাক্ষরে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় নাজমুল ইসলাম ভূঁইয়া বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সরব ভূমিকা পালন করে আসছেন। তার এ পদায়নে দলীয় নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।
নতুন দায়িত্ব পেয়ে তিনি বলেন, দলের আস্থা রক্ষায় নিষ্ঠার সঙ্গে কাজ করবেন এবং সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে ভূমিকা রাখবেন।