1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেনী জেলা তাঁতীদলে নতুন প্রাণচাঞ্চল্য,এমপি জয়নাল আবেদীন ভিপির সঙ্গে বৈঠক,নেতৃত্বে ইয়াছিন র‍্যাবের অভিযানে প্রাইভেটকার ও ৩ মাদক কারবারি ৭০ কেজি গাঁজাসহ আটক ফেনীতে পৌর প্রশাসক রোমেন শর্মাকে সম্মাননা ফাজিলপুর ওয়ালিয়া মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পরশুরাম প্রেস ক্লাবের সদস্যদে পেশাগত মানোন্নয়নে ‘গণমাধ্যম পাঠচক্র’ পরশুরামে বাসী মাংস, পোকাযুক্ত গরুর নলা বিক্রির অভিযোগ ফেনীর পৌরসভার ২নং ওয়ার্ড মহিলা আওয়ামীলীগের সভাপতি রিমি রায় পুলিশের হাতে আটক,কার তদবিরে থানা থেকে জামিন পেলো..? মুশফিকুর রহমান ফাহিম (১৫) এর সন্ধান চায় পরিবার। যোগাযোগ: 01647 537380 তরুণ নেতৃত্বে বদলে যাচ্ছে উত্তর মন্দিয়া’র আকবর হোসেন হৃদয় দাগনভূঞা সদর থানা যুবদলের সদস্য আবদুল আউয়াল মিন্টু(জুনিয়র) ও মনিরের চলছে প্রকাশ্যে ইয়াবা বিক্রি’র মহা উৎসব। তথ্য জানতে চাওয়ায় সাংবাদিকে হুমকি..

ফাজিলপুর ওয়ালিয়া মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

চুমকি আক্তার,ফেনী
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৪৫১ বার পড়া হয়েছে

ফেনী সদর উপজেলার ফাজিলপুর ওয়ালিয়া মাদ্রাসায় নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং এলাকার সার্বিক অগ্রগতিকে ঘিরে আয়োজিত এ অনুষ্ঠানে রাজনৈতিক, প্রশাসনিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়নাল আবেদীন ভিপি। তিনি বলেন, “শিক্ষা ছাড়া কোনো জাতি এগিয়ে যেতে পারে না। ফাজিলপুর ওয়ালিয়া মাদ্রাসার নতুন ভবন এ অঞ্চলের শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ ফরিদ বাহার, মোঃ সাইদুজ্জামান, অনুপম বড়ুয়া, সুলতানা নাসরিন কান্তা, ফজলুর রহমান বকুল, আমান উদ্দিন কায়সার সাব্বির এবং শাহজাহান সিরাজ।

তবে পুরো অনুষ্ঠানে স্থানীয়দের নজর কাড়েন সদর উপজেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক ও তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব মইনুল ইসলাম শাহী। মাঠজুড়ে সাধারণ মানুষের সঙ্গে তার সরব উপস্থিতি, নেতাকর্মীদের সঙ্গে আন্তরিক যোগাযোগ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে তার আগ্রহ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

অনুষ্ঠানে আগত অনেকেই বলেন, তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে মইনুল ইসলাম শাহী দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন। শিক্ষা, সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব রাশেদ ইকবাল। এছাড়া উপস্থিত ছিলেন ফাজিলপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক একরামুল হক একরাম, সাবেক জেলা যুবদলের অর্থ সম্পাদক মোরশেদুল্লাহ লিটনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাতিমা সুলতানা।

অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের উচ্ছ্বাস আর স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনকে মিলনমেলায় পরিণত করে। বিশেষ করে তরুণদের মাঝে মইনুল ইসলাম শাহীর জনপ্রিয়তা এবং সক্রিয় উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD