
পরশুরাম উপজেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটির সদস্য সচিব নির্বাচিত হয়েছেন তরুণ সংগঠক নেহাল মাহমুদ। তার এই নির্বাচনে উপজেলার ক্রীড়াঙ্গন, তরুণ সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
নেহাল মাহমুদ পরশুরামের পরিচিত এক মানবিক মানুষ, সফল তরুণ ব্যবসায়ী ও উদ্যোক্তা হিসেবে ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করেছেন। দীর্ঘদিন ধরে তিনি সামাজিক কর্মকাণ্ড, তরুণদের উন্নয়ন এবং খেলাধুলার প্রসারে নীরবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে স্থানীয় ক্রীড়া সংগঠক হিসেবে তার ভূমিকা তরুণদের কাছে অনুপ্রেরণার নাম হয়ে উঠেছে।
ক্রীড়াপ্রেমীরা মনে করছেন, নেহাল মাহমুদের নেতৃত্বে পরশুরামের ক্রীড়াঙ্গনে নতুন গতি ফিরে আসবে। উপজেলার ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার উন্নয়ন, নতুন প্রতিভা তৈরি এবং তরুণদের মাঠমুখী করতে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা সবার।
নবগঠিত এডহক কমিটিতে দায়িত্ব পাওয়ার পর শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নেহাল মাহমুদ বলেন,
“পরশুরামের ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”
তার এই অর্জনে সামাজিক যোগাযোগমাধ্যমেও শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার বইছে। অনেকেই এটিকে পরশুরামের ক্রীড়াঙ্গনের জন্য ইতিবাচক ও আশাব্যঞ্জক সূচনা হিসেবে দেখছেন।