1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ফেনী কার্ডিয়াক হসপিটালে চিকিৎসকের অবহেলায় সাফিয়া নামক এক রোগীর মৃত্যু। তদন্ত ও বিচারের দাবী স্বজনদের মাদক সম্রাজ্ঞী ‘শিরিনা’ রাজনৈতিক নেতাদের ম্যানেজ করে ফেনী’র লালপোলে বেঁধেপল্লীতে প্রকাশ্যে মাদক বিক্রি’র মহা উৎসব পরিচালনা করে চট্টগ্রামের আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ’র হত্যা করে ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা পরশুরামে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিইন শুভ উদ্বোধন আওয়ামী লীগ নেতা শুকদেব নাথ তপনের বিচার চেয়ে ফেনী শহরে পোস্টারিং,সমালোচনার ঝড় ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের সুন্দরপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন এয়াকুব নবী ফেনীতে মটরসাইকেল দূর্ঘটনায় পিতা পুত্র নিহত ফেনী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক “মোর্শেদ মিলন” বিজিবি’র হাতে আটকের ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগে থানা জিডি ফেনী রামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন হাজী নজির আহম্মদ গ্রুপের চেয়ারম্যান নুর উদ্দিন ফেনী শহর ব্যবসায়ী সমিতির ভোটে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কয়েকজন’কে হারানোর অভিযোগ মিলনের।সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা’র ঝড়

পরশুরামে স্বেচ্ছাসেবী সংগঠন রাহবার’র নতুন কমিটির অভিষেক 

মহি উদ্দিন,(পরশুরাম),ফেনী
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

পরশুরামের স্বেচ্ছাসেবী সংগঠন রাহবার’র ২০২৬- ২৮ সেশনের নির্বাচিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (৮ মে) বিকেলে দারুল আমান মাদ্রাসা মিলনায়তনে কমিটির নব নির্বাচিত সভাপতি  মাওলানা আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও শালধর ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সাইদুল হক মজুমদার,দারুল আমান মাদ্রাসা কমপ্লেক্সের পরিচালক তোফায়েল আলম বাবর, উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান, সাধারণ সম্পাদক মোঃ মহি উদ্দিন,রাহবার’র নবনির্বাচিত সাধারণ সম্পাদক এনামুল করিম আজাদ প্রমুখ।

‎সংগঠনের সাংগঠনিক সম্পাদক আবল কাদের ও দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন নাঈমের সঞ্চালনায় নবনির্বাচিত কমিটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা বক্তব্য রাখেন।

‎গত ২২ মার্চ উপদেষ্টা ও সদস্যদের সর্বসম্মতিক্রমে মাওলানা আলাউদ্দিনকে সভাপতি ও এনামুল করিম আজাদকে সাধারন সম্পাদক করে ৫৭ সদস্য বিশিষ্ট দুই বছরের জন্য কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপদেষ্টা তোফায়েল আলাম বাবর।

‎মানুষ ও সমাজের কল্যাণ,পরিবেশ রক্ষা,মাদকের বিরুদ্ধে গণজাগরণ তৈরি করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD