1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ১৮ মে ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেনীর ছাগলনাইয়া’র মৌবন সুইটস এন্ড রেষ্টুরেন্টে লাগামহীন মূল্য: গরু’সিঙ্গেল ২৫০ টাকা, চায়ের প্রতি কাপ ৩০ টাকা, লাগামহীন দাম রাখায় ভোক্তাদের ক্ষোভ প্রকাশ অসহায় পরিবারের পাশে ছাত্রদল নেতা মেজবাহ উদ্দিন মিয়াজী,ভগবানপুর জেলে বাড়িতে টিউবওয়েল স্থাপন, প্রশংসায় স্থানীয়রা কোম্পানীগঞ্জে অ্যাম্বুলেন্সের ধাক্কায় বাকপ্রতিবন্ধী বৃদ্ধার মৃত্যু জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০২৬,সাইবার সিকিউরিটি কুইজে দেশসেরা মেধার স্বাক্ষর, নোবিপ্রবিতে ছাগলনাইয়ার জাবেরের কৃতিত্ব পারিবারিক কবরের স্থানে মনির চেয়ারম্যানে’র মায়ের দাপন সম্পন্ন পরশুরামে তীব্র লোডশেডিং , তেলের সংকট পানির অভাবে ক্ষতির মুখে ইরি-বোরো চাষীরা পরশুরামে তীব্র লোডশেডিং বিপর্যস্ত জনজীবন, পরীক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ফেনীর পরশুরামে ধান কাটতে গিয়ে হিট স্ট্রোকে দিনমজুর সুরুজ আলী পরশুরামে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট পরিচালনা প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ হারিয়ে যাওয়া গ্রামবাংলার সোনালি স্মৃতির রূপকথার দিনগুলি ফিরে দেখা

অসহায় পরিবারের পাশে ছাত্রদল নেতা মেজবাহ উদ্দিন মিয়াজী,ভগবানপুর জেলে বাড়িতে টিউবওয়েল স্থাপন, প্রশংসায় স্থানীয়রা

চুমকি আক্তার, ফেনী
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

ফেনীর মানবিক কর্মকাণ্ডে আবারও আলোচনায় এলেন তরুণ ছাত্রনেতা মেজবাহ উদ্দিন মিয়াজী। অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় এবার তিনি ভগবানপুর এলাকার একটি জেলে পরিবারের জন্য টিউবওয়েল (ছাপা কল) স্থাপন করে দিয়েছেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সংকটে ভুগছিল ওই পরিবারটি। আর্থিক অসচ্ছলতার কারণে টিউবওয়েল স্থাপন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছিল না। বিষয়টি জানতে পেরে দ্রুত উদ্যোগ নেন ফেনী জেলা ছাত্রদলের সদস্য মেজবাহ উদ্দিন মিয়াজী। পরে নিজ উদ্যোগে পরিবারটির বাড়িতে একটি নতুন টিউবওয়েল স্থাপন করে দেন তিনি।

স্থানীয়রা জানান, শুধু রাজনৈতিক পরিচয় নয়, মানবিক কাজের মাধ্যমেও মানুষের হৃদয়ে জায়গা করে নিচ্ছেন মেজবাহ উদ্দিন মিয়াজী। অসহায় মানুষের দুঃখ-কষ্ট দেখলে তিনি নীরবে পাশে দাঁড়ানোর চেষ্টা করেন।

এ বিষয়ে মেজবাহ উদ্দিন মিয়াজী বলেন, “মানুষের জন্য কিছু করতে পারাটাই সবচেয়ে বড় আনন্দ। সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে কোনো অসহায় পরিবার কষ্টে থাকবে না। আমি সবসময় চেষ্টা করি মানুষের পাশে থাকতে।”

এদিকে তার এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। তারা বলেন, বর্তমান সময়ে তরুণদের মধ্যে মানবিক মূল্যবোধ কমে গেলেও মেজবাহ উদ্দিন মিয়াজীর মতো কিছু মানুষ এখনো নীরবে সমাজের জন্য কাজ করে যাচ্ছেন, যা সত্যিই প্রশংসনীয়।

ফেনী জেলা ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, মেজবাহ উদ্দিন মিয়াজী দীর্ঘদিন ধরেই বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। শীতবস্ত্র বিতরণ, অসহায় মানুষের সহযোগিতা, চিকিৎসা সহায়তাসহ নানা উদ্যোগের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

মানবিকতা আর মানুষের প্রতি ভালোবাসাই যেন তরুণ এই ছাত্রনেতার সবচেয়ে বড় পরিচয়—এমন মন্তব্য এখন স্থানীয়দের মুখে মুখে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD