1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
পরশুরামে তীব্র লোডশেডিং , তেলের সংকট পানির অভাবে ক্ষতির মুখে ইরি-বোরো চাষীরা পরশুরামে তীব্র লোডশেডিং বিপর্যস্ত জনজীবন, পরীক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ফেনীর পরশুরামে ধান কাটতে গিয়ে হিট স্ট্রোকে দিনমজুর সুরুজ আলী পরশুরামে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট পরিচালনা প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ হারিয়ে যাওয়া গ্রামবাংলার সোনালি স্মৃতির রূপকথার দিনগুলি ফিরে দেখা ফেনীর মহিপালে মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর সংবাদ সম্মেলনে নোয়াখালীতে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন ব্যারিস্টার খোকন ছাগলনাইয়া প্রতিবন্ধীদের মাঝে এমপি মজনু’র হুইল চেয়ার বিতরণ ফেনী শহর ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে ফেনীতে চলছে আলোচনা-সমালোচনার ঝড় ফেনীতে ২ হাসপাতাল সিলগালা ১’টির কার্যক্রম বন্ধ ও জরিমানা

পরশুরামে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট পরিচালনা প্রধান শিক্ষকদের প্রশিক্ষণ

মহি উদ্দিন,(পরশুরাম),ফেনী
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

ফেনীর পরশুরামে ৫১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ প্রদান পরবর্তী গ্রাহক পর্যায়ে প্রশিক্ষণ ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।


‎রবিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ হলরুম মিলনায়তনে ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের আওতায় উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের এ অনুষ্ঠানের আয়োজন করে।

‎প্রায় দুই বছর পরীক্ষামূলকভাবে ইন্টারনেট পরিচালনার পর আনুষ্ঠানিকভাবে ইন্টারনেট সংযোগ ও সরবরাহকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি করে তথ্য ও প্রযুক্তি অধিদপ্তর।

‎উপজেলা আইসিটি কর্মকর্তা মোহাম্মদ ইমরান হোসাইনের সঞ্চালনায়  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইফুল হাসান।

‎বিশেষ অতিথি ছিলেন- ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের পরিচালক তানজিনা ইসলাম ও জেলা আইসিটি কর্মকর্তা সাঈফ মোঃ জুলকার নাঈন চৌধুরী। অনুষ্ঠানে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবদুল মোতালেব, কে এস নেটওয়ার্কের বাণিজ্যিক কর্মকর্তা ফিরোজ ইফতেখারসহ ৫১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD