1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফেনীর দাগনভুঞায় সাংবাদিক হায়দারের ঘর ভাঙচুর পরশুরামে গ্রাম আদালত বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় নৃত্যে দেশ সেরা প্রথম হলেন ফেনীর অঙ্কিতা বনিক আলহাজ্ব কোব্বাত আহম্মদ উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন ফেনী পৌর বিএনপির সদস্য সচিব এড. মেজবাহ উদ্দিন ভূঞা ফেনী মহিপাল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আবতাহি হোসেনকে কুপিয়েছে মাদক সম্রাট ‘খুরশিদ’ শিক্ষার আলো ছড়িয়ে দিলেন ছাত্রদল নেতা মেজবাহ উদ্দিন মিয়াজী ফেনী থেকে প্রথমবার বিসিবির কাউন্সিলর হলেন ক্রীড়া সংগঠক হলেন শরিফুল ইসলাম অপু পরশুরামে উৎসবমুখর পরিবেশে বিআরডিবির বার্ষিক সভা ফেনীর মহিপাল প্লাজায় পুবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন ফেনীর ছাগলনাইয়া’র মৌবন সুইটস এন্ড রেষ্টুরেন্টে লাগামহীন মূল্য: গরু’সিঙ্গেল ২৫০ টাকা, চায়ের প্রতি কাপ ৩০ টাকা, লাগামহীন দাম রাখায় ভোক্তাদের ক্ষোভ প্রকাশ

ফেনীর দাগনভুঞায় সাংবাদিক হায়দারের ঘর ভাঙচুর

দাগনভূঞা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

ফেনীর দাগনভুঞা পৌরসভার অভিরামপুরে ফেনীর ডাকের সম্পাদক সাংবাদিক জিয়াউর রহমান হায়দারের ঘর ভাঙচুর করেছে ভুমিদস্যরা।

বুধবার ভোররাতে তার মালিকীয়-দখলীয় জায়গায় নবনির্মিত টিনশেড ঘরটি ভাঙচুর করে ভুমিদস্যরা। এ ঘটনায় ভুমিখেকো মিজানুর রহমানকে দায়ি করেন সাংবাদিক জিয়াউর রহমান হায়দার। ভাঙচুরের ঘটনায় মিজানের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করেন সাংবাদিক হায়দারের স্ত্রী রুমা আক্তার ।

জানাগেছে, জিয়াউর রহমান হায়দার ছাপ কবলা মুলে মালিক হয়ে ১.৩৬ শতাংশ জমিতে টিনশেডের ঘর নির্মান করে ভাড়া দেন। যার দলিল নং ২৪৯৬, বিএস ১৪৩ নং খতিয়ানের ৬৩৬ দাগ। এ জমি নিয়ে স্থানীয় মিজানুর রহমানের সাথে আদালতে মামলা চলমান রয়েছে। উক্ত মামলায় জায়গাটি নিজের দখলে আছে প্রমাণ করতে গভীর রাতে ঘরটি ভাঙচুর করেন মিজান। মিজানুর রহমানের দাবি, ঘরটি বিরোধীয় জায়গায় নির্মান করা হয়েছে।

এ ব্যপারে এএসপি (সোনাগাজী সার্কেল) মুমিদ রায়হান ও দাগনভুঞা থানার ওসি ফয়জুল আজিমকে অবহিত করেন সাংবাদিক হায়দার।

বুধবার সকালে সরেজমিনে পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন দাগনভুঞা থানার এসআই মোবারক হোসেন। তিনি বলেন, মিজানের চাচা শাহজাহান নিজেই সাক্ষী দিযেছেন রাতের আঁধারে মিজানুর রহমান ও তার সহযোগীর ঘরটি ভাঙচুর করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD