
“ফেনী পৌরসভার ১৫নং ওয়ার্ডের মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম সামছুল হক চৌধুরীর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন এলাকাবাসী” শীর্ষক সংবাদ ফেনীর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
এ সংবাদ ও একটি কুচক্রী মহল অপপ্রচারের নিন্দা জানিয়েছে ফেনী জেলা শিক্ষক সমিতির সভাপতি ও মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম সামছুল হক চৌধুরী।
প্রধান শিক্ষক এ টি এম সামছুল হক চৌধুরী জানান, একটি মহল আমার জনপ্রিয়তায় ভীত হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার করেছে এবং সাধারণ জনগণকে বিভ্রান্ত করছে। আমি দীর্ঘদিন যাবত সুনামের সহিত শিক্ষকতা করে আসছি এবং সম্প্রতি বিপুল ভোটে ফেনী জেলা শিক্ষক সমিতির সভাপতি নির্বাচিত হয়েছি।
বিবৃতিতে তিনি আরও বলেন, ৫ আগষ্ট পরবর্তীতে একটি মহল বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হতে চেয়েছেন কিন্তু সরকারি নিয়ম-কানুনের মধ্যে তারা সভাপতি হতে পারেনি, এ জন্য তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার করছে। ২৭ এপ্রিল তারিখে মানুষকে বিভ্রান্ত করতে দলীয় নেতা – কর্মীদের নিয়ে মানববন্ধন করছে।
আমি ফেনী জেলা শিক্ষক সমিতির সভাপতি ও মধুপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ টি এম সামছুল হক চৌধুরীর অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ায় জন্য ফেনীবাসীকে আহবান জানাচ্ছি।
নিবেদক-
এ টি এম সামছুল হক চৌধুরী
প্রধান শিক্ষক, মধুপুর উচ্চ বিদ্যালয়
সভাপতি -ফেনী জেলা শিক্ষক সমিতি।