
ফেনী শহরের এক নারী শিশুকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। শহরের পশ্চিম উকিলপাড়ায় এ ঘটনা ঘটে।
ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে স্থানীয় মুদি দোকানী মো. মহি উদ্দিন (৬০) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে শিশুটির পিতা বাদী হয়ে ফেনী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মো. ফৌজুল আজিম এ ঘটনা নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে ওই আসামীকে গ্রেপ্তার করে। পরে আসামীকে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।