1. admin@sotteronusandhan24.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ০১ জুন ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
রেহানা আক্তার রানুর সঙ্গে তাঁতীদল নেতাদের সৌজন্য সাক্ষাৎ, ত্যাগীদের মূল্যায়নের জোর দাবি সারওয়ার জাহান শ্রাবণের এমপি রেহানা আক্তার রানু’র সাথে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেন নব নির্বাচিত ফেনী শহর ব্যবসায়ী নেতৃবৃন্দ এবার মন্ত্রী’কে “প্রিয় নবী” বলে সমালোচনায় ফেনী জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক এমএ খালেক ঈদের শুভেচ্ছা বিনিময়ে মন্ত্রীর সঙ্গে যুবদল নেতা মাস্টার গিয়াস উদ্দীন মীরের সৌজন্য সাক্ষাৎ ঈদ পুনর্মিলনীতে মিলনমেলা, বৃক্ষরোপণ ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলো গোল্ডেন ব্যাচ-১৯৯৭ পরশুরাম পাইলট হাই স্কুলের ৮২ বছর পর সাবেক-বর্তমান শিক্ষার্থীদের এই প্রথম মিলনমেলা মাদক ব্যবসার প্রতিবাদে তাণ্ডব! চৌদ্দগ্রামে বাড়িঘরে হামলা-ভাঙচুর, লুটপাটের অভিযোগ পরশুরামে পানির চেয়েও কম দামে বিক্রি হচ্ছে কোরবানির চামড়া মুসলিম বিবাহিত পরিবারে বাসায় পরোকিয়া করতে গিয়ে আটক হওয়া রিমি’র মাদক ও হ্যানিট্যাপসহ বিভিন্ন অপকর্মের তথ্য নিয়ে বিশেষ প্রতিবেদন মধ্যপ্রাচ্যকে অনুসরণ করে ‎পরশুরামে ২০ মুসল্লির ঈদুল আযহার জামাত

রেহানা আক্তার রানুর সঙ্গে তাঁতীদল নেতাদের সৌজন্য সাক্ষাৎ, ত্যাগীদের মূল্যায়নের জোর দাবি সারওয়ার জাহান শ্রাবণের

চুমকি আক্তার, ফেনী
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

ফেনীর জনপ্রিয় বিএনপি নেত্রী ও সংরক্ষিত নারী আসনের মাননীয় সংসদ সদস্য রেহানা আক্তার রানু-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন ফেনী জেলা তাঁতীদলের নেতৃবৃন্দ। ফেনী জেলা তাঁতীদলের আহ্বায়ক সারওয়ার জাহান শ্রাবণ-এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ সাক্ষাতে অংশ নেয়।

সাক্ষাৎকালে সারওয়ার জাহান শ্রাবণ বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন-সংগ্রামে তাঁতীদলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন। সামনে ফেনী জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নতুন কমিটি গঠনকে সামনে রেখে তিনি ত্যাগী, পরীক্ষিত ও নির্যাতিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের দাবি জানান। তিনি বলেন, বর্তমানে দলে অনেক নতুন মুখের আগমন ঘটেছে, তবে দুঃসময়ের কর্মীদের অবদান ভুলে গেলে চলবে না।

আলোচনায় ফেনীতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিষয়ও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন সারওয়ার জাহান শ্রাবণ। এ বিষয়ে সংসদ সদস্য রেহানা আক্তার রানু ইতিবাচক সাড়া দিয়ে বিষয়টি উচ্চপর্যায়ে আলোচনা করবেন বলে আশ্বাস দেন।

এ সময় ফেনী জেলা তাঁতীদলের সাংগঠনিক বিষয়েও আলোচনা হয়। নেতৃবৃন্দ অভিযোগ করেন, একটি মহল সংগঠনকে দুর্বল করার জন্য নানামুখী ষড়যন্ত্র চালাচ্ছে। তবে ঐক্যবদ্ধ নেতাকর্মীদের কারণে সেই অপচেষ্টা সফল হবে না বলেও তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জেলা তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা, মোঃ মামুন আলা উদ্দিন ভূঁঞা, মোঃ নুরুল ইসলাম, টিটু মোশাররফ হোসেন সুজন, নাসির উদ্দীন রুমন, মোঃ ইলিয়াস আমিন-সহ জেলা ও উপজেলা তাঁতীদলের নেতৃবৃন্দ।

রাজনৈতিক অঙ্গনে এ সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ফেনীর উন্নয়ন, সাংগঠনিক ঐক্য এবং ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের প্রশ্নে রেহানা আক্তার রানু ও সারওয়ার জাহান শ্রাবণের আলোচনাকে নেতাকর্মীরা ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD